ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাজীগঞ্জে নির্বাচনী গণসংযোগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী টিটু শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: রণধীর জয়সওয়াল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তিকে ‘ঔপনিবেশিক দাসত্ব’ বললেন আনু মুহাম্মদ মিরসরাইয়ে চুরির দায়ে যুবককে ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে ক্ষমা বিশ্বকাপের গোল্ডেন বুট লড়াইয়ে ফ্রান্স-ইংল্যান্ড তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গুরুত্ব শিবিরের ম্যারাথন দৌড় নিয়ে বিস্ফোরক মন্তব্য রাশেদ খানের মে মাসে ক্রেডিট কার্ডে লেনদেন বেড়ে ৪ হাজার ২৮৮ কোটি টাকা ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রা শুরু করলেন প্রধানমন্ত্রী মোদি জিম্বাবুয়ের বিপক্ষে জয় পেয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ কাপ্তাই লেকে পানির উচ্চতা বৃদ্ধি, ১৬টি গেট খোলার প্রস্তুতি

মে মাসে ক্রেডিট কার্ডে লেনদেন বেড়ে ৪ হাজার ২৮৮ কোটি টাকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

দেশে ক্রেডিট কার্ড ব্যবহারের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের মে মাসে দেশে ক্রেডিট কার্ডে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ২৮৮ কোটি টাকা, যা আগের মাস এপ্রিলের তুলনায় প্রায় ১১ শতাংশ বেশি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, এপ্রিল মাসে ক্রেডিট কার্ডে লেনদেন হয়েছিল ৩ হাজার ৮৬৮ কোটি টাকা। সেই হিসাবে মে মাসে লেনদেন বেড়েছে ১০ দশমিক ৮৫ শতাংশ।

বছরভিত্তিক হিসাবেও প্রবৃদ্ধি উল্লেখযোগ্য। ২০২৫ সালের মে মাসে দেশে ক্রেডিট কার্ডে লেনদেন হয়েছিল ৩ হাজার ২২০ কোটি টাকা। এক বছরের ব্যবধানে এ ব্যয় বেড়েছে ৩৩ দশমিক ১৫ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণে বলা হয়েছে, উচ্চ মূল্যস্ফীতির মধ্যেও ভোক্তাদের খুচরা কেনাকাটা অব্যাহত থাকায় ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে। বিশেষ করে ডিপার্টমেন্টাল স্টোরে সবচেয়ে বেশি কার্ড ব্যবহার হয়েছে। মে মাসে মোট ক্রেডিট কার্ড লেনদেনের প্রায় অর্ধেকই হয়েছে এ খাতে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি, ব্যাংকগুলোর বিভিন্ন ক্যাশব্যাক ও ডিসকাউন্ট অফার, কার্ড ব্যবহারের সুবিধা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কার্ড গ্রহণের হার বাড়ায় ক্রেডিট কার্ডে লেনদেন বেড়েছে। মে মাসে দেশের বাইরে বাংলাদেশি ক্রেডিট কার্ডধারীরা ৪২৫ কোটি টাকা ব্যয় করেছেন, যা এপ্রিলের ৪২৪ কোটি টাকার তুলনায় ১ দশমিক ৫৭ শতাংশ বেশি। অন্যদিকে বিদেশি ব্যাংকের ইস্যু করা কার্ড ব্যবহার করে বাংলাদেশে ব্যয় কমেছে। মে মাসে এ ধরনের লেনদেন হয়েছে ৩১২ কোটি টাকা, যা এপ্রিলের ৩২৯ কোটি টাকার তুলনায় ৪ দশমিক ৯৫ শতাংশ কম।

তবে বছরভিত্তিক হিসাবে বিদেশি নাগরিকদের বাংলাদেশে কার্ড ব্যয় ১২ দশমিক ৬৩ শতাংশ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের মতে, এটি পর্যটন ও ব্যবসায়িক কার্যক্রমে ইতিবাচক প্রবণতার ইঙ্গিত দেয়। মে মাস শেষে দেশে ক্রেডিট কার্ডের মোট অনুমোদিত ঋণসীমা দাঁড়িয়েছে ৪২ হাজার ১ কোটি টাকা। এর বিপরীতে কার্ডধারীদের কাছে ব্যাংকগুলোর আদায়যোগ্য বকেয়া অর্থের পরিমাণ ছিল ১৪ হাজার ৩৬৫ কোটি টাকা। এ থেকে বোঝা যায়, পারিবারিক ও ব্যক্তিগত ব্যয় মেটাতে উল্লেখযোগ্য সংখ্যক গ্রাহক এখনো ক্রেডিট কার্ডের ওপর নির্ভর করছেন।

বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যয়ের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, যেখানে মোট আন্তর্জাতিক কার্ড লেনদেনের ১৭ দশমিক ৩ শতাংশ হয়েছে। এরপর রয়েছে যুক্তরাজ্য (৯.৬০ শতাংশ), থাইল্যান্ড (৮.৮৫ শতাংশ), সিঙ্গাপুর (৭.৮১ শতাংশ), সৌদি আরব (৭.৪৭ শতাংশ), ভারত (৬.৮৯ শতাংশ), মালয়েশিয়া (৫.০৮ শতাংশ), নেদারল্যান্ডস (৪.৮৯ শতাংশ), চীন (৪.৭৮ শতাংশ), কানাডা (৪.০৩ শতাংশ), অস্ট্রেলিয়া (৩.৯৩ শতাংশ) এবং আয়ারল্যান্ড (৩.৫১ শতাংশ)। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এক মাসের ব্যবধানে সৌদি আরবে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যয় প্রায় দ্বিগুণ হয়েছে। এপ্রিল মাসে দেশটিতে আন্তর্জাতিক কার্ড ব্যয়ের অংশ ছিল ৩ দশমিক ৯৪ শতাংশ, যা মে মাসে বেড়ে ৭ দশমিক ৪৭ শতাংশে পৌঁছেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

মে মাসে ক্রেডিট কার্ডে লেনদেন বেড়ে ৪ হাজার ২৮৮ কোটি টাকা

আপডেট সময় : ০৯:১৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬