ঢাকা ১১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: রণধীর জয়সওয়াল কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাত: পর্যটকদের মধ্যে আতঙ্ক মেক্সিকোর পুয়ের্তো মাদেরোতে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হাজীগঞ্জে নির্বাচনী গণসংযোগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী টিটু শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: রণধীর জয়সওয়াল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তিকে ‘ঔপনিবেশিক দাসত্ব’ বললেন আনু মুহাম্মদ মিরসরাইয়ে চুরির দায়ে যুবককে ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে ক্ষমা বিশ্বকাপের গোল্ডেন বুট লড়াইয়ে ফ্রান্স-ইংল্যান্ড তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গুরুত্ব শিবিরের ম্যারাথন দৌড় নিয়ে বিস্ফোরক মন্তব্য রাশেদ খানের মে মাসে ক্রেডিট কার্ডে লেনদেন বেড়ে ৪ হাজার ২৮৮ কোটি টাকা

ব্যানারে ছবি না থাকায় ফেনী সরকারি কলেজে ছাত্রদলের বিক্ষোভ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ফেনী সরকারি কলেজে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মঞ্চের ব্যানার খুলে নেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা ১১টায় কলেজ মিলনায়তনে আয়োজিত এই আলোচনা সভার মঞ্চে থাকা ব্যানারে শহীদ আবু সাঈদ, শহীদ মীর মুগ্ধ, ফেনী সরকারি কলেজের শিক্ষার্থী শহীদ সরোয়ার জাহান মাসুদ ও শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের ছবি থাকলেও ছাত্রদল নেতা শহীদ মোহাম্মদ ওয়াসিমের ছবি ছিল না। এতে অসন্তোষ প্রকাশ করে কলেজ ছাত্রদলের নেতা-কর্মীরা ব্যানারটি খুলে ফেলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানের শুরুতে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদ হাসানের নেতৃত্বে নেতা-কর্মীরা মিলনায়তনে প্রবেশ করেন। ব্যানারে শহীদ ওয়াসিমের ছবি না থাকায় তারা ক্ষোভ প্রকাশ করেন এবং একপর্যায়ে শিক্ষকদের উপস্থিতিতেই মঞ্চে উঠে ব্যানারটি খুলে ফেলেন। এ সময় সেখানে কিছু সময়ের জন্য হট্টগোলের সৃষ্টি হয়। পরে কর্তৃপক্ষ শহীদ ওয়াসিমের ছবি যুক্ত করে নতুন একটি ব্যানার টানালে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং প্রায় এক ঘণ্টা পর অনুষ্ঠান শেষ হয়।

কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বলেন, জুলাই সবার এবং শহীদ ওয়াসিমের ছবি ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে বলে তারা মনে করেন। এর প্রতিবাদ জানাতেই তারা ব্যানারটি খুলেছেন। অনুষ্ঠানে উপস্থিত একাধিক শিক্ষক ও শিক্ষার্থী জানান, ব্যানারে ছবি না থাকার পাশাপাশি ছাত্রদল নেতাদের বক্তব্য দেওয়ার বিষয়েও কিছুটা অসন্তোষ দেখা দিয়েছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ এনামুল হক খোন্দকার বলেন, জুলাই আন্দোলনের আলোচিত শহীদদের ছবি দিয়ে ব্যানার তৈরি করা হয়েছিল। ছাত্রদলের পক্ষ থেকে আগে ছবি ব্যবহারের কোনো অনুরোধ জানানো হয়নি এবং আগের বছরগুলোর ব্যানারেও এই ছবি ছিল না। তিনি আরও জানান, ছাত্রদলের দাবির পরিপ্রেক্ষিতে নতুন ব্যানার টানানো হয়। অনুষ্ঠানে ছাত্রদলের তিন নেতা ও শিবিরের এক নেতা বক্তব্য রেখেছেন বলেও জানান অধ্যক্ষ। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন দিবস উদ্‌যাপন কমিটির আহ্বায়ক কাজী মোহাম্মদ রেজাউল হক এবং সঞ্চালনা করেন শিক্ষক পরিষদের কোষাধ্যক্ষ শিরিন আক্তার। প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ এনামুল হক খোন্দকার।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

ব্যানারে ছবি না থাকায় ফেনী সরকারি কলেজে ছাত্রদলের বিক্ষোভ

আপডেট সময় : ০৯:০১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬