ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিয়ানমার উপকূলে দুই নৌকা ডুবে ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি আন্দোলনের আড়ালে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপ ট্রফির পেছনের গল্প: নকশা থেকে চুরি হওয়ার ইতিহাস লন্ডন ভ্রমণে নুসরাত ফারিয়া, শেয়ার করলেন ৮টি ছবি ইংল্যান্ডকে অবমূল্যায়নের ভুল নিয়ে কড়া জবাব মাসচেরানোর বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা-স্পেন: মুখোমুখি লড়াইয়ের অতীত ইতিহাস কাতারের আমিরের কাছে শোকবার্তা পৌঁছে দেশে ফিরলেন স্পিকার ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ফেসবুক ব্যবহারে সচেতনতা এবং মানসিক স্বাস্থ্যের ঝুঁকি নিটোরকে ঘিরে অর্থোপেডিক ইমপ্ল্যান্টের ভয়াবহ সিন্ডিকেট বাণিজ্য

কাতারের আমিরের কাছে শোকবার্তা পৌঁছে দেশে ফিরলেন স্পিকার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

কাতারের সাবেক আমির ও বর্তমান আমিরের বাবা শেখ হামাদ বিন খলিফা আল সানির মৃত্যুতে বাংলাদেশের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানাতে কাতার সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বুধবার দিবাগত রাত ৩টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সফরের অংশ হিসেবে গত ১৪ জুলাই দুপুরে স্পিকার দোহায় পৌঁছান। সেখানে তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোকবার্তা হস্তান্তর করেন। এ সময় স্পিকার বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আমির এবং শোকসন্তপ্ত রাজপরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং প্রয়াত আমিরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

শোকবার্তা হস্তান্তরের আনুষ্ঠানিকতা শেষে স্পিকার কাতারের শুরা কাউন্সিলের স্পিকার হাসান বিন আবদুল্লাহ আল-গানিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। উল্লেখ্য, শেখ হামাদ বিন খলিফা আল সানি গত ১২ জুলাই ৭৪ বছর বয়সে ইন্তেকাল করেন। তার মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

কাতারের আমিরের কাছে শোকবার্তা পৌঁছে দেশে ফিরলেন স্পিকার

আপডেট সময় : ০১:৩১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬