ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবু সাঈদ ভয়ের দেয়াল ভাঙার প্রতীক: প্রধানমন্ত্রী মেসির অনন্য কীর্তি, ক্যারিয়ারের অষ্টম ফাইনালে আর্জেন্টিনা স্থানীয় সরকার নির্বাচনে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশের নতুন নিয়ম নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রতীক্ষা আরও দীর্ঘায়িত আর্জেন্টিনার বারকোকে চড় মারলেন ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম শূন্য থেকে ১০০ কোটির নায়িকা ভাগ্যশ্রী, সংগ্রামের গল্প শোনালেন অভিনেত্রী নকলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ২৯ জন আহত বিতর্কিত পতাকা প্রদর্শনে শাস্তির মুখে আর্জেন্টিনা ইরানকে ‘ভালো আচরণ’ করার নির্দেশ ট্রাম্পের, বাড়ছে হরমুজ উত্তেজনা দেশে লেনোভোর আটটি নতুন মনিটর বাজারে আনল গ্লোবাল ব্র্যান্ড

বিতর্কিত পতাকা প্রদর্শনে শাস্তির মুখে আর্জেন্টিনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল জয়ের পর মাঠে একটি বিতর্কিত পতাকা প্রদর্শন করায় বড় ধরনের শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ম্যাচ জয়ের পর মিডফিল্ডার জিওভানি লো সেলসোকে হাতে একটি পতাকা নিয়ে মাঠে নামতে দেখা যায়। পতাকাটিতে ‘লাস মালভিনাস সন আর্জেন্তিনাস’ বা ‘মালভিনাস আর্জেন্টিনার’ লেখা ছিল। রক্ষণভাগের খেলোয়াড় নিকোলাস ওতামেন্দিও সে সময় তার সঙ্গে ছিলেন। শুরুতে দর্শকদের হাতে থাকা পতাকাটি পরে খেলোয়াড়রা মাঠে মেলে ধরেন।

ফুটবলের নিয়ম অনুযায়ী, রাজনৈতিক পতাকা, স্লোগান বা প্রতীক ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। আইএফএবি এবং ফিফার নিয়ম অনুযায়ী, খেলোয়াড়দের পোশাকে বা কোনো প্রদর্শনীতে রাজনৈতিক, ধর্মীয় বা ব্যক্তিগত বার্তা থাকা নিষিদ্ধ। এ ধরনের নিয়ম লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট জাতীয় ফুটবল সংস্থা বা দলকে শাস্তির আওতায় আনার ক্ষমতা রাখে ফিফা। সাধারণত ম্যাচ পরবর্তী প্রতিবেদন হাতে পাওয়ার পর বিষয়টি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে মন্তব্যের জন্য ফিফার সঙ্গে যোগাযোগ করা হয়েছে, যদিও সিদ্ধান্তের জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নেই।

উল্লেখ্য যে, ‘লাস মালভিনাস’ শব্দটি আর্জেন্টিনায় ফকল্যান্ড দ্বীপপুঞ্জের জন্য ব্যবহৃত হয়, যা বর্তমানে ব্রিটেনের অধীনস্থ। দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত এই দ্বীপপুঞ্জ নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। ১৮৩২ সালে ব্রিটেন সেখানে শাসন প্রতিষ্ঠা করে। ১৯৮২ সালের ২ এপ্রিল থেকে ১৪ জুন পর্যন্ত এই দ্বীপপুঞ্জ দখলের চেষ্টায় আর্জেন্টিনা ও ব্রিটেনের মধ্যে যুদ্ধ হয়েছিল। সেই সংঘর্ষে ৩ জন সাধারণ নাগরিক, ২৫৫ জন ব্রিটিশ সেনা এবং ৬৪৯ জন আর্জেন্টাইন সেনা প্রাণ হারান।

এর আগে গত জুন মাসে লস অ্যাঞ্জেলেসের একটি আদালত বিপ্লব-পূর্ব ইরানের পতাকার ওপর ফিফার নিষেধাজ্ঞা বহাল রেখেছিল। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগামী রোববার মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের মুখোমুখি হবে। এই ম্যাচে জয় পেলে টানা দুইবার বিশ্বকাপ জেতা তৃতীয় দল হওয়ার গৌরব অর্জন করবে আর্জেন্টিনা।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

বিতর্কিত পতাকা প্রদর্শনে শাস্তির মুখে আর্জেন্টিনা

আপডেট সময় : ০৯:১৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬