ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আর্জেন্টিনার বারকোকে চড় মারলেন ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম শূন্য থেকে ১০০ কোটির নায়িকা ভাগ্যশ্রী, সংগ্রামের গল্প শোনালেন অভিনেত্রী নকলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ২৯ জন আহত বিতর্কিত পতাকা প্রদর্শনে শাস্তির মুখে আর্জেন্টিনা ইরানকে ‘ভালো আচরণ’ করার নির্দেশ ট্রাম্পের, বাড়ছে হরমুজ উত্তেজনা দেশে লেনোভোর আটটি নতুন মনিটর বাজারে আনল গ্লোবাল ব্র্যান্ড ইরানের চার প্রদেশে নিরাপত্তার কারণে একাদশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা স্থগিত ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা নাটকীয় জয়ে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা নিউ ইয়র্কে মতিউর রহমান চৌধুরী ও মাহবুবা চৌধুরীকে প্রবাসী সাংবাদিকদের সংবর্ধনা

নাটকীয় জয়ে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০০:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

শ্বাসরুদ্ধকর এক লড়াই শেষে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে নাম লিখিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের শুরুর দিকে বল দখলে আধিপত্য বজায় রাখলেও গোল পেতে বেগ পেতে হয়েছে আলবিসেলেস্তেদের। প্রথমার্ধে দুই দলের খেলার মধ্যে উত্তজনা ছড়িয়েছিল, বিশেষ করে ইংল্যান্ডের এলিয়ট অ্যান্ডারসনকে ফাউল করার ঘটনা ঘিরে। প্রথমার্ধে মোট ১৯টি ফাউলের ঘটনা ঘটে, যার মধ্যে আর্জেন্টিনা ১২টি এবং ইংল্যান্ড ৭টি ফাউল করে। শেষ পর্যন্ত গোলশূন্য সমতায় বিরতিতে যায় উভয় দল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে ওঠে ইংলিশরা। ম্যাচের ৫৫তম মিনিটে মরগান রজার্সের ক্রসে অ্যান্থনি গর্ডন গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন। ৮৫ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থেকে জয়ের পথেই ছিল ইংল্যান্ড। এই সময় পর্যন্ত অনেকেই আর্জেন্টিনার বিদায় নিশ্চিত ধরে নিয়েছিলেন।

ম্যাচের ৬৪তম মিনিটে আর্জেন্টিনা তাদের একাদশে পরিবর্তন আনে, যেখানে লিয়ান্দ্রো পারেদেসের জায়গায় মাঠে নামেন নিকো গঞ্জালেজ। এরপর হাইড্রেশন বিরতির পর আর্জেন্টিনা আরও তিন পরিবর্তন আনে; লিসান্দ্রো মার্তিনেজ, নাহুয়েল মোলিনা ও জুলিয়ানো সিমিওনের বদলে মাঠে নামেন নিকোলাস ওতামেন্দি, রদ্রিগো দি পল ও গনসালো মন্তিয়েল। অন্যদিকে ইংল্যান্ডও তাদের দলে একটি পরিবর্তন এনে অ্যান্থনি গর্ডনের বদলে এজরি কনসাকে মাঠে নামায়।

ম্যাচের শেষ ২০ মিনিটে দুই দলই আক্রমণ ও পাল্টা-আক্রমণে ব্যস্ত হয়ে পড়ে। ৮৫তম মিনিটে বক্সের বাইরে থেকে এনজো দুর্দান্ত এক শটে গোল করে আর্জেন্টিনাকে সমতায় ফেরান। এরপর ম্যাচের মোড় ঘুরে যায়। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে মেসির ক্রসে লাওতারো মার্তিনেজ দারুণ এক হেডে গোল করলে ২-১ ব্যবধানের জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার। শেষ মুহূর্তে ইংল্যান্ড সমতায় ফেরার চেষ্টা করলেও আর্জেন্টিনা রক্ষণভাগ তা রুখে দেয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

নাটকীয় জয়ে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

আপডেট সময় : ০৮:০০:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬