ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীতে গ্যারেজে অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ আটক ৩ রংপুর রেঞ্জে সেরা নীলফামারী জেলা পুলিশ ৩৪ বছর বয়সে না ফেরার দেশে ‘ব্রেকিং ব্যাড’ অভিনেতা আরজে মেটি সানজি গ্রুপের ১৬ কোটি টাকা আত্মসাৎ: এজিএম পার্থ সারথী গ্রেপ্তার আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা আন্তর্জাতিক বিচারব্যবস্থায় আঘাত: পিল্লাই ভোট চুরির পর এবার বিক্ষোভের স্থানও চুরি করছে মোদি সরকার চরফ্যাশনে সারের ডিলারশিপ বিতর্কে স্ট্যাম্পে লিখে দায়িত্ব হস্তান্তর যুবদল নেতার শাহজালালে আটকা ১৩ হাজার যাত্রী, বাতিল ৮২ ফ্লাইট বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন করতে চায় সরকার : সালাহউদ্দিন আহমদ জামালপুরের বকশীগঞ্জে ঘরের চালের সাথে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুরে সালিসে দাদাকে গুলির ঘটনায় নাতি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৪৯:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ১০৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পারিবারিক বিরোধ নিয়ে আয়োজিত সালিসে বাগবিতণ্ডার জেরে বৃদ্ধ দাদা নজরুল ইসলামকে (৭০) গুলি করার ঘটনায় অভিযুক্ত নাতি মো. আশিককে (২৩) গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, অভিযুক্ত আশিক একই এলাকার ইসমাইল হোসেন ফারুকের ছেলে। গত সোমবার রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার দুপুরে তাকে নিয়ে চন্দ্রগঞ্জ উপজেলার বশিকপুর ইউনিয়নের রশিদপুর গ্রামের হামিদ উল্যা পাটওয়ারী বাড়িতে অভিযান চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

ঘটনার সূত্রপাত সম্পর্কে জানা যায়, গ্রেপ্তার আশিকের বাবা ফারুক ও মা আয়েশা বেগমের সঙ্গে তাদের পরিবারের অন্যান্য সদস্যদের দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। এই বিরোধ নিরসনের লক্ষ্যে ৩ জুলাই সন্ধ্যায় স্থানীয়ভাবে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ফারুকের চাচা নজরুল ইসলামসহ আরও একজন উপস্থিত ছিলেন। সে সময় আয়েশার সঙ্গে তাদের উত্তপ্ত বাক্যবিনিময় হয় এবং আয়েশা ক্ষিপ্ত হয়ে ঢাকায় অবস্থানরত ছেলে আশিককে বিষয়টি অবহিত করেন।

ঘটনা জানতে পেরে আশিক রাতেই এলাকায় ফিরে আসেন। পরদিন ৪ জুলাই বিকেলে সালিসের বিষয়ে ফের বাগবিতণ্ডার এক পর্যায়ে তিনি বৃদ্ধ নজরুল ইসলামকে গুলি করেন। ঘটনার পর থেকে আশিক আত্মগোপনে ছিলেন। এ ঘটনায় ভুক্তভোগী নজরুল ইসলাম বাদী হয়ে ৬ জুলাই চন্দ্রগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

র‍্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু জানান, পলাতক আসামি আশিককে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের পর পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

লক্ষ্মীপুরে সালিসে দাদাকে গুলির ঘটনায় নাতি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

আপডেট সময় : ১২:৪৯:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬