ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারের সবুজে সোনালি চন্দ্রপ্রভার হলুদ উৎসব সরকারি কলেজে শিক্ষক সংকট ও শিক্ষার মানোন্নয়নের চ্যালেঞ্জ উদ্বোধনের পরই অচল অন্তর্বর্তী সরকারের নাগরিক সেবাকেন্দ্র, ৪টিতেই তালা স্বাস্থ্য খাতের আমূল সংস্কারে স্বাস্থ্য কমিশন গঠনের প্রস্তাব ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত ক্লাব ছাড়তে মরিয়া আলভারেজ ও এনজো, নতুন গন্তব্যের খোঁজে দুই বন্ধু নেপালে বন্যায় নিহত বেড়ে ৫৭৯, নিখোঁজ প্রায় ২ হাজার গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের চাপে ইইউর দিকে ঝুঁকছে আইসল্যান্ড গ্যাস সংকটে ফতুল্লার পোশাক কারখানার উৎপাদন নেমেছে অর্ধেকে লুপাস নেফ্রাইটিসে প্রাণ হারাল সখীপুরের ১০ বছরের শিশু সাদিয়া

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকার বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ৪২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়া এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধন করার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা।

মঙ্গলবার বেলা ১১টার দিকে উত্তরার বিএনএস সেন্টার এবং সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করেন। বেলা ১১টা ৪০ মিনিটের দিকে সায়েন্সল্যাব এলাকায় বিপুল সংখ্যক শিক্ষার্থী জড়ো হয়ে ধানমন্ডি থেকে নিউমার্কেটমুখী সড়ক বন্ধ করে দেন। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং অনেক যাত্রীকে হেঁটে গন্তব্যে পৌঁছাতে দেখা যায়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এসব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিক্ষোভের সময় শিক্ষার্থীরা ‘দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ’, ‘ভোগান্তির দায় নিতে হবে’ এবং ‘বন্যা-জলাবদ্ধতায় পরীক্ষা নয়’—এমন বিভিন্ন স্লোগান দেন। তাদের হাতে পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সম্বলিত প্ল্যাকার্ডও দেখা যায়। ঢাকা কলেজের শিক্ষার্থী রবিউল বলেন, তারা পরীক্ষার বিরোধী নন, কিন্তু সবার জন্য সমান সুযোগ নিশ্চিত না করেই পরীক্ষা নেওয়া হয়েছে, যা বন্যাকবলিত এলাকার শিক্ষার্থীদের জন্য বৈষম্যমূলক। ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থী রাব্বি মিয়া বলেন, গতকালের ভোগান্তির দায় শিক্ষা মন্ত্রণালয় এড়াতে পারে না এবং দায়িত্বশীলদের জবাবদিহির আওতায় আনতে হবে।

রাজধানীর শাহবাগ, সায়েন্সল্যাব ও মিরপুর ছাড়াও ঢাকার বাইরে রাজশাহী, বরিশাল, কুমিল্লা ও চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সামনেও বিক্ষোভ ও অবরোধের ঘোষণা দিয়েছেন পরীক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, বৈরী আবহাওয়া ও জলাবদ্ধতার কারণে হাজার হাজার পরীক্ষার্থী কেন্দ্রে পৌঁছাতে চরম ভোগান্তির শিকার হয়েছেন। বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢাকার বাইরে অন্য কোথাও বড় ধরনের কর্মসূচি শুরু হওয়ার খবর পাওয়া যায়নি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকার বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট সময় : ১২:৪৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬