ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেনাবাহিনীর প্রতি জনগণের গভীর আস্থা রয়েছে: প্রধানমন্ত্রী প্রশান্ত মহাসাগরে চীনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও আন্তর্জাতিক প্রতিক্রিয়ার নেপথ্যে বিশ্বকাপে ইংল্যান্ডের সেমিফাইনালের পথে জুড বেলিংহ্যামের দুর্দান্ত পারফরম্যান্স ফুটবল: মাঠের সবুজ ঘাস আর কোটি মানুষের আবেগের গল্প মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি ইরানের বরিশাল সফরে প্রধানমন্ত্রী, ৪০ কিলোমিটার মানবপ্রাচীরে উষ্ণ অভ্যর্থনা ঢাকায় ২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টি: রেকর্ড অতি ভারী বর্ষণ দেশজুড়ে ভারী বৃষ্টির সতর্কবার্তা আরও ২৪ ঘণ্টা বাড়াল আবহাওয়া অধিদপ্তর দেশের বাজারে সোনার গহনার দাম কমালো বাজুস রাজনৈতিক বক্তব্যের চেয়ে দেশের জন্য কাজ করা জরুরি: তারেক রহমান

রাজনৈতিক বক্তব্যের চেয়ে দেশের জন্য কাজ করা জরুরি: তারেক রহমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

রাজনৈতিক বক্তব্যের চেয়ে দেশের জন্য ভালো কিছু করা অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার সকাল ১০টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের সরিকল-বাটাজোর খালপাড়ে আয়োজিত এক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

উপস্থিত নেতাকর্মী ও জনসাধারণের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, আজ আপনাদের সামনে আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না। কারণ রাজনৈতিক বক্তব্যের চেয়ে নিজের দেশের জন্য ভালো কিছু করা অনেক বেশি জরুরি।

বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করে তিনি আরও বলেন, কেবল গাছ রোপণ করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। আজ এখানে আড়াই হাজার গাছের চারা রোপণ করা হচ্ছে এবং উপস্থিত সবাইকে এই গাছগুলোর নিয়মিত যত্ন নেওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, আপনারা যেমন নিজের শিশু ভূমিষ্ঠ হওয়ার পর তার যত্ন করেন, ঠিক সেইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যত্ন করতে হবে।

উল্লেখ্য যে, এই কর্মসূচিতে যোগদানের উদ্দেশ্যে এদিন ভোর ৬টায় রাজধানীর গুলশানের বাসভবন থেকে বাসযোগে বরিশালের পথে রওনা হয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

নিউজটি শেয়ার করুন

রাজনৈতিক বক্তব্যের চেয়ে দেশের জন্য কাজ করা জরুরি: তারেক রহমান

আপডেট সময় : ১২:৪৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬