ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতে কাজ করতে না পারায় ক্ষোভ নেই, নিষেধাজ্ঞার প্রতি কৃতজ্ঞ আতিফ আসলাম দক্ষ মানবসম্পদ গড়ার নতুন ঠিকানা বেসরকারি বিশ্ববিদ্যালয় ফরিদপুরের বোয়ালমারীতে বিয়ের পাঁচ মাস পর গৃহবধূর রহস্যজনক মৃত্যু আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে নোয়াখালীতে জামায়াতের র‍্যালি ও সভা ফিফায় কিংসের অভিযোগ বেড়ে ১৪, নিষেধাজ্ঞামুক্ত হওয়ার অপেক্ষায় আবাহনী টাটা সন্সের চেয়ারম্যান পদ ছাড়ছেন নটরাজন চন্দ্রশেখরণ বিতর্কিত নওমিকে এশিয়ান গেমসে নারী দলের ম্যানেজার করল বাফুফে ফিলিস্তিন ইস্যু মুছে ফেলতে চায় ইসরাইল: এরদোগান এনটিআরসিএ-এর মাধ্যমেই হবে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ, আশ্বস্ত শিক্ষক নেতারা বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সরাসরি দেখবেন যেভাবে

জাতীয় সংসদ প্রাঙ্গণে চিরনিদ্রায় সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৪:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার রোববার জাতীয় সংসদ চত্বরে চিরনিদ্রায় সমাহিত হলেন। এর আগে বাদ আসর সংসদ ভবনের দক্ষিণ প্লাজার নিচের টানেলে তার জানাজা অনুষ্ঠিত হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তার মরদেহ গ্রামের বাড়ি পঞ্চগড়ে নেওয়া সম্ভব হয়নি, তাই সংসদের নির্ধারিত স্থানেই তাকে সমাহিত করা হয়। জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, মরহুমের আত্মীয়-স্বজন এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

জানাজার আগে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মরহুমের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান, চিফ হুইপ মোঃ নূরুল ইসলাম মনি এবং মরহুমের ছেলে সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন। জানাজা শেষে রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব এএসএম বাহাউদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং চিফ হুইপ মরহুমের কফিনে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এর আগে ধানমন্ডির তাকওয়া মসজিদে বাদ জোহর তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের ২৩তম কার্যদিবসে ব্যারিস্টার জমির উদ্দিনের মৃত্যুতে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে আয়োজিত এই আলোচনায় সরকার ও বিরোধী দলের সদস্যরা তাকে সততা ও প্রজ্ঞার প্রতীক হিসেবে অভিহিত করেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন ছিলেন সততা ও পেশাগত সুনামের অনন্য উদাহরণ। বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান জানান, ফ্যাসিবাদী শাসনামলে আইনি জটিলতায় পড়া নেতাকর্মীদের তিনি বিনা পারিশ্রমিকে আইনি সহায়তা দিয়েছেন। স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে ‘সেলফ-মেড ম্যান’ হিসেবে আখ্যায়িত করেন। এ ছাড়া ড. খন্দোকার মোশাররফ হোসেন, এ এম মাহাবুব উদ্দিন খোকন, আখতার হোসেন ও নাজিবুর রহমান তার বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করেন। আলোচনা শেষে সংসদ সদস্যরা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং বিশেষ মোনাজাত করা হয়।

উল্লেখ্য, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার রোববার ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯৪ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

জাতীয় সংসদ প্রাঙ্গণে চিরনিদ্রায় সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার

আপডেট সময় : ০৬:০৪:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬