ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত, এনসিপি ও গণঅধিকার নেতাদের তীব্র রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি আরিফিন শুভর সঙ্গে ছবি পোস্ট করে বিয়ের রহস্য উসকে দিলেন চমক ইরানের পরমাণু কেন্দ্রে যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বম্বস’ হামলার ছক মানুষের প্রকৃত পরিচয়: লালন সাঁইয়ের দর্শনে এক গভীর অনুসন্ধান মুসলিমবিরোধী স্লোগান দেওয়ায় স্পেনকে অর্থদণ্ড ও গ্যালারি নিষেধাজ্ঞা দিল ফিফা সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেপ্তার বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের ৮৬ পৃষ্ঠার গাইডলাইন প্রকাশ ভারত থেকে বাংলাদেশে পৌঁছাল ১৮টি নতুন ব্রডগেজ রেলকোচ জামায়াতের সঙ্গে জোটের অভিযোগে এনসিপি ছাড়লেন কেন্দ্রীয় নেতা সড়ক হলেও বিদ্যুৎ, চিকিৎসা ও মাধ্যমিক শিক্ষাবঞ্চিত আলীকদমের কুরুকপাতা

জামাইয়ের হাতে শ্বশুরের মৃত্যু ” ঘাতক জামাই আটক

শেরপুর(বগুড়া)প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১০:৫৪:২০ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩ ৩৫৪ বার পড়া হয়েছে

জামাইয়ের হাতে শ্বশুরের মৃত্যু ” ঘাতক জামাই আটক

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুর(বগুড়া)প্রতিনিধিঃ

বগুড়ার শেরপুরে ঘাতক জামাইয়ের লাঠির আঘাতে শ্বশুরের মৃত্যু হয়েছে। নিহতের নাম আব্দুস সাত্তার (৮৪)।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তাঁর মৃত্যু হয়। নিহত আব্দুস সাত্তার উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর কলোনি পাড়া গ্রামের মৃত কাজেম উদ্দীনের ছেলে।

এদিকে ঘটনার পরপরই অভিযান চালিয়ে ঘাতক জামাই সোলেমান আলীকে (৬০) গ্রেপ্তার করেছে শেরপুর থানা পুলিশ। সে একই গ্রামের মৃত হোসেন প্রামাণিকের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সম্প্রতি জমি নিয়ে জামাই-শ্বশুরের মধ্যে বিরোধ দেখা দেয়। এরই জেরে সোমবার বেলা পৌনে দুইটার দিকে যোহর নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি যাচ্ছিলেন। এ সময় আগে থেকেই ওঁৎ পেতে থাকা জামাই সোলেমান পেছন থেকে লাঠি দিয়ে শ্বশুর সাত্তারের মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন এসে দ্রুত উদ্ধার করে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেরপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান খন্দকার দৃষ্টি প্রতিদিন বলেন, নিহতের লাশের ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি অভিযান চালিয়ে ঘাতক জামাই সোলেমানকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আসামিকে আগামী মঙ্গলবার আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য রিমান্ড চাওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জামাইয়ের হাতে শ্বশুরের মৃত্যু ” ঘাতক জামাই আটক

আপডেট সময় : ১০:৫৪:২০ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩