ঢাকা ১২:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেপাল সীমান্তে হিমালয় কন্যার বুকে প্রলয়ংকরী জলবোমার আঘাত সিরাজগঞ্জের হাড়ের গুঁড়ো এখন ওষুধ শিল্পের বড় চাহিদা মেটাচ্ছে অর্থনৈতিক চাপে ‘ভূমিকম্পের মতো’ পাল্টা আঘাতের হুমকি ইরানের ঢাকার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্বে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জামায়াত ১৬ বছর আ.লীগের ভেতরে লুকিয়ে ছিল: রাশেদ খাঁন নেতানিয়াহুকে ‘জাহান্নামে’ পাঠানোর হুঁশিয়ারি ইরানি জেনারেলের মিয়ানমারের বিরল মৃত্তিকা: চীন-ভারতের নতুন ভূরাজনৈতিক রণক্ষেত্র সবজির দাম কমলেও নিত্যপণ্যের বাজারে অস্থিরতা অব্যাহত বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি, অস্ত্র ও ইয়াবাসহ ভারতীয় আটক প্রযুক্তির যুগে দাওয়াহর সম্ভাবনা ও দাঈদের নিয়ত রক্ষার চ্যালেঞ্জ

ইরানের সাথে পারমাণবিক চুক্তির সম্ভাবনা ক্ষীণ দেখছে ট্রাম্প প্রশাসন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৯:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের সাথে পারমাণবিক চুক্তি হওয়ার সম্ভাবনা দিন দিন ক্ষীণ হয়ে আসছে বলে মনে করছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন অনুযায়ী, তেহরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার লক্ষ্যে একটি শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানো হয়তো আর সম্ভব নয় বলে ধারণা করছে ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ক্রমাগত অন্তর্বর্তী সামুদ্রিক চুক্তি লঙ্ঘন করে চলেছে। তাদের এই ব্যর্থতার কারণে একটি বৃহত্তর চুক্তি সম্পাদনের আর কোনো আশা দেখছে না যুক্তরাষ্ট্র। স্বয়ং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সম্প্রতি এ বিষয়ে মন্তব্য করে বলেছেন, আমাদের মধ্যে কোনো চুক্তি হতে যাচ্ছে কি-না, তা আমি জানি না।

মার্কিন কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেছেন, একটি পারমাণবিক চুক্তি হতে হলে ইরানকে অবশ্যই তাদের মাটির নিচে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে ছেড়ে দিতে হবে। ইরান যদি এই শর্ত পূরণে ব্যর্থ হয়, তবে কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা নেই।

এর পাশাপাশি মার্কিন কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, ইরানের পারমাণবিক উপকরণের পথ স্থায়ীভাবে বন্ধ করার জন্য ওয়াশিংটনের কাছে কম খরচের সামরিক বিকল্পও প্রস্তুত রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

ইরানের সাথে পারমাণবিক চুক্তির সম্ভাবনা ক্ষীণ দেখছে ট্রাম্প প্রশাসন

আপডেট সময় : ০৭:৪৯:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬