ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাইবান্ধায় শিবির নেতা হত্যা, অভিযুক্ত যুবদল নেতার বাড়িতে আগুন-ভাঙচুর ব্রাহ্মণপাড়া পুলিশের অভিযানে গাঁজা সহ গ্রেফতার-২ যুবদল নেতা মাসুদ হত্যা মামলার অন্যতম হোতা আইয়ুব গ্রেফতার চান্দিনায় পুলিশের বিশেষ অভিযানে প্যাকেট নকল সিগারেট ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার গ্রেফতার-৫ জাল টাকার নোট সহ গ্রেফতার-৭ ফরিদপুরে ডিবি পুলিশের হেফাজতে যুবকের মৃত্যুর চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে আটক-১ চাঁদপুর ল কলেজের পরীক্ষা কেন্দ্র পুনরায় চাঁদপুরে স্থাপনের দাবিতে শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ রংপুরের গঙ্গাচড়ায় মহিপুর তিস্তা সেতু রক্ষা বাঁধে ভয়াবহ ভাঙন  ফুলবাড়ীতে ২৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ বিদেশী মদ সহ নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার

সন্তানদের আটকে রেখে গৃহবধূকে ধর্ষণ, গ্রেপ্তার ১

মোঃ শাহারুল ইসলাম, কালাই (জয়পুরহাট) উপজেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৩৮:০৯ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩ ২৮৭ বার পড়া হয়েছে

সন্তানদের আটকে রেখে গৃহবধূকে ধর্ষণ, গ্রেপ্তার ১

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

জয়পুরহাটের কালাই উপজেলায় সন্তানদের আটকে রেখে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে কামরুজ্জামান প্রামাণিক (৩৮) নামের একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার (২৭ ফেব্রুয়ারি) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের কমান্ডার মেজর মোস্তফা জামান।

আটক কামরুজ্জামান উপজেলার থল গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

জানা যায়, শনিবার (২৫ ফেব্রুয়ারি) মধ্য রাতে কামরুজ্জামান ওই গৃহবধূর বাড়িতে প্রবেশ করে তার দুই ছেলেকে পাশের একটি কক্ষে আটকে রাখেন। পরে গৃহবধূকে অন্য কক্ষে নিয়ে ধর্ষণ করেন। ভোরে গৃহবধূর ছেলেরা কৌশলে মুক্ত হয়ে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পে ফোন করে বিষয়টি জানায়।

ফোন পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ঘটনাস্থল থেকে কামরুজ্জামানকে আটক করে এবং গৃহবধূকে উদ্ধার করে।

অভিযোগের সূত্র ধরে মেজর মোস্তফা জামান জানান, ভুক্তভোগী গৃহবধূর গোসলের দৃশ্য গোপনে ধারণ করেন অভিযুক্ত কামরুজ্জামান। পরে সেই দৃশ্য ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই গৃহবধূকে বেশ কিছু দিন ধরে ধর্ষণ করে আসছিলেন তিনি।

এ অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে কালাই থানায় মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সন্তানদের আটকে রেখে গৃহবধূকে ধর্ষণ, গ্রেপ্তার ১

আপডেট সময় : ০৯:৩৮:০৯ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩