ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাফহীমুল কুরআন পোড়ানোর ঘটনায় আটক যুবক কারাগারে দেশের ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত জুমার নামাজ শেষে আল-আকসার খতিব শেখ মোহাম্মদ হোসেনকে আটক করলো ইসরায়েল ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার চট্টগ্রামের দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ বিশেষ পদক্ষেপ ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার চট্টগ্রামের সব জেলায় শনিবারের মাদ্রাসা ও কারিগরি পরীক্ষা স্থগিত ঝালকাঠিতে নতুন সিলকোট উঠে যাওয়ায় জনদুর্ভোগ, ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা ভিএআর রিভিউয়ের দীর্ঘসূত্রতায় বিরক্ত আর্লিং হালান্ড অসুস্থ বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল হাসপাতালে

ঝালকাঠিতে নতুন সিলকোট উঠে যাওয়ায় জনদুর্ভোগ, ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ঝালকাঠি পৌর শহরের বিভিন্ন সড়কে নতুন করে দেওয়া সিলকোট সামান্য বৃষ্টিতেই উঠে যেতে শুরু করেছে। এর ফলে শহরের ফায়ার সার্ভিস থেকে কলেজ মোড় এবং কামারপট্টি থেকে কলেজ খেয়াঘাট পর্যন্ত সড়কগুলোর বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে, যা পথচারী ও যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ভুক্তভোগী স্থানীয়দের অভিযোগ, মাত্র ১৫ দিন আগে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে পৌরসভা এই তিনটি সড়কে সংস্কারকাজ সম্পন্ন করেছিল।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কাজ শুরুর সময় থেকেই এতে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়েছে। বিটুমিনের সঠিক অনুপাত ব্যবহার না করায় অল্প বৃষ্টিতেই পিচ ও পাথরের স্তর উঠে যাচ্ছে। আরসিসি সড়কের ওপর সিলকোট দেওয়ার ক্ষেত্রে কাজের মান নিশ্চিত না করায় খুব অল্প সময়ের মধ্যেই সড়কগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিয়ে প্রশ্ন তুলে তারা অবিলম্বে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং টেকসইভাবে সড়কগুলো পুনরায় সংস্কারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ঝালকাঠি পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী টি এম রেজাউল হক রেজভী জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংশ্লিষ্ট ঠিকাদারের মাধ্যমেই সংস্কার করে দেওয়া হবে। তবে স্থানীয়রা ভবিষ্যতে যেকোনো নির্মাণকাজে কঠোর তদারকির দাবি জানিয়েছেন যাতে জনদুর্ভোগের পুনরাবৃত্তি না ঘটে।

নিউজটি শেয়ার করুন

ঝালকাঠিতে নতুন সিলকোট উঠে যাওয়ায় জনদুর্ভোগ, ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা

আপডেট সময় : ০৫:৩৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬