ঢাকা ১২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিদেশে রফতানি হচ্ছে দিনাজপুরের কৃষক আনছার আলীর বাগানের আম পার্বত্য চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় উদ্ধার ও ত্রাণ তৎপরতায় সেনাবাহিনী মরক্কোকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিল ফ্রান্স ন্যাটো নেতাদের রিভলভার উপহার দিয়ে বিতর্কে এরদোয়ান আনচেলত্তিকে বরখাস্তের দাবি জানালেন ক্ষুব্ধ কিংবদন্তি রোমারিও সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট ফুটবল বিশ্বকাপে প্রযুক্তির ব্যবহার কেন বিতর্কিত? ঘরেই তৈরি করুন রেস্তোরাঁ স্টাইলের নজরকাড়া চকলেট ডোম আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে আগৈলঝাড়া থানায় হামলা ও ভাঙচুর মাটি সরে হেলে যাওয়া পিলারে রাঙ্গামাটি শহরে বিদ্যুৎ বিচ্ছিন্ন

মাটি সরে হেলে যাওয়া পিলারে রাঙ্গামাটি শহরে বিদ্যুৎ বিচ্ছিন্ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৯:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ভারী বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে রাঙ্গামাটি জেলা সদরের সাফছড়ি ইউনিয়নের শুকুরছড়ি এলাকায় ৩৩ কেবি লাইনের দুইটি পিলার গোড়ার মাটি সরে হেলে পড়েছে। এই ঘটনার পর থেকে বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ৮টা থেকে পুরো রাঙ্গামাটি শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। প্রতিবেদন লেখা পর্যন্ত বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়নি।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) রাঙ্গামাটির নির্বাহী প্রকৌশলী (বিতরণ) স্বাগত সরকার জানান, ক্ষতিগ্রস্ত লাইনটি মেরামতের জন্য ক্রেনের প্রয়োজন রয়েছে। তবে বর্তমানে তাদের কাছে কোনো ক্রেন না থাকায় কর্মীরা ম্যানুয়ালি বা হাতে পিলারগুলো সোজা করার চেষ্টা করছেন। তিনি আরও জানান, এভাবে পিলার সোজা করা সম্ভব হবে কি না তা নিশ্চিত নয়। যদি এই পদ্ধতিতে কাজ না হয়, তবে চট্টগ্রাম থেকে ক্রেন না আসা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হবে না।

এদিকে বিদ্যুৎ বিভ্রাটের বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী। তিনি জানান, পিডিবিকে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কেও অবহিত করা হয়েছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে সম্মিলিতভাবে কাজ চলছে বলে জানিয়েছেন তিনি।

আরো পড়ুন >>> আজকের নামাজের সময়সূচি: (১০ জুলাই ২০২৬) তিনি আরও জানান, এ লাইনে কাজ করতে হলে ক্রেনের প্রয়োজন হবে।

নিউজটি শেয়ার করুন

মাটি সরে হেলে যাওয়া পিলারে রাঙ্গামাটি শহরে বিদ্যুৎ বিচ্ছিন্ন

আপডেট সময় : ০৯:৪৯:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬