ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাউকে ভয় পেতে আসিনি, আসিয়ান কাপ নিয়ে আত্মবিশ্বাসী হামজা চৌধুরী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেসিস নির্বাচন সামনে রেখে ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন স্টারলিংককে টেক্কা দিতে মহাকাশে অ্যামাজনের নতুন দৌড় নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের পর আজমুলের মৃত্যুতে গ্রেফতার ১ বার্লিন বিমানবন্দরে ড্রোন দেখা যাওয়ায় ফ্লাইট চলাচল বন্ধ সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক স্থাপনে নিষেধাজ্ঞা গোলান মালভূমি সিরিয়ারই থাকবে, জাতিসংঘে আল-শারার ঘোষণা ভোলায় এনসিপির কমিটি ঘোষণার পরপরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ এফবিআইয়ের হাজারো কর্মকর্তার সংবেদনশীল তথ্য চুরির দাবি হ্যাকারদের

চবির শাহজালাল হলের খাবারে নারকেল তেলের স্টিকার, তোলপাড়

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৫৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক শাহজালাল হলের ডাইনিংয়ে পরিবেশিত খাবারে একটি অনাকাঙ্ক্ষিত স্টিকার পাওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে খাবার খাওয়ার সময় প্লেটে বেলিফুল নারকেল তেলের বোতলে ব্যবহৃত এক নারীর ছবিযুক্ত স্টিকারটি দেখতে পান হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হৃদয় মিয়া। বিষয়টি নিয়ে তিনি ফেসবুকে পোস্ট দিলে ক্যাম্পাসে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

অভিযোগের বিষয়ে হৃদয় মিয়া বলেন, মাছের বাটি প্লেটে ঢালার সময় তিনি স্টিকারসদৃশ ওই নারীর ছবি দেখতে পান। তাৎক্ষণিকভাবে তিনি ডাইনিং ম্যানেজারকে বিষয়টি জানালে ম্যানেজার দাবি করেন, রান্নার জন্য ব্যবহৃত ম্যাজিক মসলার প্যাকেট থেকে এটি এসেছে। এই ব্যাখ্যা দিয়ে ম্যানেজার বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন বলে ওই শিক্ষার্থী অভিযোগ করেন।

ঘটনার বিষয়ে শাহজালাল হল সংসদের ভিপি আলাউদ্দিন সন্দীপী বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত আছেন। রাতে হল সংসদ ও চাকসুর কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া সম্পাদকের সমন্বয়ে এ বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও জানান, খাবারের মান নিয়ে অসন্তোষ থাকায় ইতোমধ্যে পুরনো ম্যানেজারকে সরিয়ে নতুন ম্যানেজার নিয়োগ দেওয়া হয়েছে। প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, শাহজালাল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ খালিদ আফজাল বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় তিনি আজ ক্যাম্পাসে যাননি, তাই বিষয়টি তার জানা নেই। এছাড়া হল সংসদ থেকেও তাকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে এ ধরনের কোনো অভিযোগ আনুষ্ঠানিকভাবে পেলে বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

চবির শাহজালাল হলের খাবারে নারকেল তেলের স্টিকার, তোলপাড়

আপডেট সময় : ০৭:৫৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬