ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষ্যে বেগমগঞ্জে মাদক বিরোধী র‍্যালি অনুষ্ঠিত আরপিএমপি তাজহাট থানার অভিযানে চোরাই মালামাল সহ চোর গ্রেফতার পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে জলকপাট কক্সবাজার বিপুল ইয়াবা সহ আটক স্বামী-স্ত্রী ফেনীতে ডাকাতির প্রস্তুতি কালে ডাকাত গ্রেফতার-৭ গাইবান্ধায় সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মালেশিয়া প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ​কিশোরগঞ্জ জেল কারাগার পরিদর্শনে ডিসি, দিলেন ১ গুচ্ছ নির্দেশনা গাইবান্ধায় শিবির নেতা হত্যা, অভিযুক্ত যুবদল নেতার বাড়িতে আগুন-ভাঙচুর ব্রাহ্মণপাড়া পুলিশের অভিযানে গাঁজা সহ গ্রেফতার-২

​কিশোরগঞ্জ জেল কারাগার পরিদর্শনে ডিসি, দিলেন ১ গুচ্ছ নির্দেশনা

মোঃ পলাশ সালমান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:১৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মোঃ পলাশ সালমান,
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

​কিশোরগঞ্জ জেলা জেল কারাগারের সার্বিক ব্যবস্থাপনা, বন্দিদের সুযোগ-সুবিধা ও কল্যাণ মূলক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন জেলার মান্যবর কিশোরগঞ্জ জেলা প্রশাসক জনাবা সোহানা নাসরিন।

​২২জুন সোমবার কিশোরগঞ্জ জেলা জেল কারাগার প্রাঙ্গণে পৌঁছালে জেলা প্রশাসককে কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক “গার্ড অব অনার” প্রদান করা হয়।

​গার্ড অব অনার গ্রহণ শেষে জেলা প্রশাসক কারাগারের সার্বিক পরিবেশ, বন্দিদের আবাসন ব্যবস্থা, চিকিৎসা সেবা এবং অন্যান্য কল্যাণ মূলক কার্যক্রম ঘুরে দেখেন, এ সময় তিনি বন্দিদের জন্য প্রস্তুতকৃত খাদ্যের মান ও রান্না ঘরের পরিচ্ছন্নতা যাচাই করেন।

​পরিদর্শনকালে জেলা প্রশাসক কারাবন্দিদের সাথে সরাসরি মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন অভিযোগ, সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ সহকারে শোনেন, বন্দিদের উত্থাপিত বিভিন্ন প্রতিকার যোগ্য বিষয় সমূহ দ্রুত নিষ্পত্তির জন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

কিশোরগঞ্জ ​জেলা প্রশাসকের বিশেষ নির্দেশনা সমূহ:
*​খাদ্যের মান নিয়ন্ত্রণ বন্দিদের জন্য সরবরাহকৃত খাদ্যের গুণগত মান বজায় রাখা এবং কারা ক্যান্টিনে বিক্রিত পণ্যের মূল্য ও মান নিয়মিত তদারকি করা।

*​চিকিৎসা নিশ্চিত করণ অসুস্থ বন্দিদের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করা, প্রয়োজনীয় ঔষুধের পর্যাপ্ত সরবরাহ বজায় রাখা এবং নিয়ম অনুযায়ী পুষ্টিকর খাদ্য সরবরাহ করা।

*​মানবিক পরিবেশ বন্দিদের মানবিক মর্যাদা রক্ষা এবং সংশোধন মুখী পরিবেশ বজায় রাখা।

​কারাগার হোক কার্যকর শোধনাগার
​পরিদর্শন শেষে জেলা প্রশাসক কারা কর্তৃপক্ষকে বন্দিদের পুনর্বাসন মূলক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।

তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন,
​কারাগার কেবল শাস্তি কার্যকরের স্থান নয়, বরং ১ জন মানুষকে সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে সমাজে ফিরিয়ে দেওয়ার ১টি কার্যকর শোধনাগার।

এই লক্ষ্য অর্জনে কারা কর্তৃপক্ষের আন্তরিকতা, দায়িত্বশীলতা ও মানবিক দৃষ্টিভঙ্গি অব্যাহত রাখতে হবে, ​কারাগার পরিদর্শনের সময় জেলা প্রশাসন ও কারা কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

​কিশোরগঞ্জ জেল কারাগার পরিদর্শনে ডিসি, দিলেন ১ গুচ্ছ নির্দেশনা

আপডেট সময় : ১০:১৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬