ঢাকা ১০:১২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ ঝিনাইদহে পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু অনারারি ডক্টরেট পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ১১ জনের প্রাণহানি হাসিনাকে ‘অমূল্য সম্পদ’ বলা চসিক সচিবের অডিও ফাঁস কিশোরগঞ্জে ইমাম ও পুরোহিতদের সম্মানি ভাতা কার্যক্রম উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইনিংস ব্যবধানে হার এড়ালো অস্ট্রেলিয়া, লিড মাত্র ১৫ রানের

রাজধানীতে ৩ দিনে ট্রেনের ধাক্কায় ৪ জনের মৃত্যু

ফখরুল আলম সাজু
  • আপডেট সময় : ০৬:৩২:৩২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬ ৬৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফখরুল আলম সাজু

রাজধানী ঢাকার পৃথক পৃথক ঘটনায় গত ৩ দিনে ট্রেনের ধাক্কায় ৩ নারী সহ ৪ জন মারা গিয়েছেন।

গত বুধবার থেকে শুক্রবার ভোর পর্যন্ত তাঁরা দুর্ঘটনার শিকার হয়, নিহত ব্যক্তিদের মধ্যে ৩ জনই নারী, যাঁদের পরিচয় পাওয়া যায়নি।

রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির উপপরিদর্শক “এসআই” মোহাম্মদ আবদুর রাজ্জাক গণমাধ্যমকে বলেন, গত বুধবার রাতে কাওলা রেলক্রসিং ও বিমানবন্দর ফাঁড়ির মধ্যবর্তী এলাকা থেকে আসলামুল (২৫) নামের ১ যুবকের মরদেহ উদ্ধার করা হয়, তাঁর বাড়ি পিরোজপুর জেলা সদর উপজেলায়।

একই রাতে ওই এলাকার অদূরে অজ্ঞাত পরিচয় ১ নারীর মরদেহ উদ্ধার করা হয়, তাঁর বয়স ৩০ বছরের বেশি হতে পারে, পরদিন বৃহস্পতিবার সকালে একই রেলপথে ট্রেনের ধাক্কায় আরেক অজ্ঞাত নারী নিহত হয়, তাঁর বয়স ৫০ বছরের বেশি হতে পারে।

শুক্রবার ভোরে এরপর উত্তরা কোটবাড়ি এলাকায় রেললাইনের পাশ থেকে ১ বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়, তাঁর বয়স ৭০ বছর, মরদেহ গুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

এসআই আবদুর রাজ্জাক বলেন, ৪ জনই ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায়, তাঁদের আঙুলের ছাপ মিলিয়ে আসলামুলের পরিচয় জানতে পেরেছেন পুলিশ, বাকি ৩ জনের পরিচয় জানার চেষ্টা চলছে।

আইনি প্রক্রিয়া শেষে ঢাকা মেডিকেল কলেজের মর্গে শুক্রবার ৪ মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজধানীতে ৩ দিনে ট্রেনের ধাক্কায় ৪ জনের মৃত্যু

আপডেট সময় : ০৬:৩২:৩২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬