সংবাদ শিরোনাম :
লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ সাব- রেজিষ্ট্রি অফিসে “অভ্যন্তরীন প্রশিক্ষণ কর্মশালা ২০২৬” অনুষ্ঠিত
মোঃ আবদুল আজীম, ষ্টাফ রিপোটার:
- আপডেট সময় : ১২:১২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ২২ বার পড়া হয়েছে

মোঃ আবদুল আজীম,
ষ্টাফ রিপোটার:
লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ সাব- রেজিষ্ট্রি অফিসে কর্মরত দলিল লিখকগনের কাজের দক্ষতা বৃদ্ধি,স্বচ্চতা এবং জবাব দিহিতা নিশ্চিত করনের লক্ষে অভ্যন্তরীন প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়।
বুধবার ৬ই জুন ২০২৬ সকাল থেকে সাব- রেজিষ্ট্রি অফিস ভবনে দিন ব্যাপী এ কর্মশালা আয়োজন করা হয়।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা-রেজিষ্ট্রার নিরোদ বরন বিশ্বাস, কোর্স পরিচালক ও প্রশিক্ষক, মোস্তফা মোঃ ইসমত পাশা (সাব- রেজিষ্ট্রার চন্দ্রগঞ্জ)লক্ষ্মীপুর।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সিরাজুল হক (সাব- রেজিষ্ট্রার সোনাইমুড়ি )নোয়াখালী কর্মশালায় দলিল লিখার গুনগত মান বৃদ্ধি, সম্পত্তি হিসাব বন্টন, যথাযথ কাগজ পত্রাদি যাচাই বাচাই করে দলিল প্রস্তুত করার বিভিন্ন কৌশল হাতে কলমে প্রশিক্ষন দেওয়া হয়।


























