ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল, কারণ জানাল রয়টার্স টেকসই উন্নয়নে দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান ববি হাজ্জাজের স্কুলে ঢুকে ছাত্রকে মারধর, ছাত্রদল সভাপতি আজীবন বহিষ্কার আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে পাকিস্তানের বিমান ও ড্রোন হামলা দাউদকান্দি থানায় ১৭ কিশোরের পালানোর অভিযোগ, অস্বীকার পুলিশের বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করল বিমান বাংলাদেশ গ্রাম ও শহর: জীবনযাত্রার ভিন্নতা, শিশুদের স্বাস্থ্যে এগিয়ে গ্রাম উখিয়ায় বিজিবিকে লক্ষ্য করে গুলি, দেড় লাখ ইয়াবা উদ্ধার আজ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশি জাহাজ উদ্ধারে ইরানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ফুলবাড়ী ২৯ বিজিবি’র অভিযানে ভারতীয় নেশা দ্রব্য উদ্ধার

মোঃ রাব্বি হাসান দিনাজপুর জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:০৮:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬ ৮৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রাব্বি হাসান
দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে ২৯ বিজিবি সদস্য কর্তৃক অভিযানে ২ হাজার ৫৫০ পিস ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

৯ জুন, মঙ্গলবার দুপুর ১২টায় দিনাজপুর ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র অধিনায়ক লে.কর্নেল আরিফ উজ-জামান প্রেরিত এক প্রেস বার্তায় জানানো হয়, ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি’র অধীনস্থ সদর উপজেলার সীমান্তবর্তী বড়গ্রাম বিওপির বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বড়গ্রামে মাদক বিরোধী অভিযানে উল্লেখিত বিপুল পরিমাণ ট্যাবলেট উদ্ধার করেন।

বিজিবি সূত্রে আরো জানা যায়, সদর উপজেলার বড়গ্রাম সীমান্ত এলাকায় চোরাচালানের মাধ্যমে বহন করা মাদক দ্রব্যের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের এক পর্যায়ে মাদক কারবারিদের ধাওয়া করলে তারা ঘটনাস্থলে মাদক দ্রব্যগুলো ফেলে রেখে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল হতে ২ হাজার ৫৫০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় মাদক কারবারিরা ভারত সীমান্তে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত নেশা জাতীয় ট্যাবলেট গুলোর মূল্য ২ লাখ ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
ফুলবাড়ী বডার গার্ড ব্যাটালিয়ন ২৯ বিজিবি’র অধিনায়ক আরিফ-উজ-জামান সংবাদ মাধ্যমকে জানান, সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবি’র অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও চোরাচালান ও মাদকদ্রব্য উদ্ধারে কঠোর নজরদারি এবং নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফুলবাড়ী ২৯ বিজিবি’র অভিযানে ভারতীয় নেশা দ্রব্য উদ্ধার

আপডেট সময় : ০১:০৮:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬