ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সোবহানার সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ ৫ বছর পর ন্যান্সি ও জাহিদ নিরবের দ্বৈত গান ‘দিওয়ানা দিল’ তুরস্কে পর্যটকবাহী বাস ও টো ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭ পিরোজপুরে ডেঙ্গু ও কিশোর গ্যাং দমনে প্রতিমন্ত্রীর কঠোর নির্দেশনা জাতীয় ক্রিকেট লিগে একদিনে পাঁচ ব্যাটারের সেঞ্চুরি দিল্লির রাজপথে প্রতিবাদের ভূত যেভাবে মোদি সরকারকে তাড়া করছে দুর্গাপূজায় নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা রুখতে সজাগ থাকার আহ্বান রিজভীর আয়াসসহ চারজনের বিরুদ্ধে যেসব ধারায় মামলা, রিমান্ডের আদেশ চাঁদপুরে জেলেদের ৫ টন চাল জব্দ, তদন্ত কমিটি গঠন নতুন রেকর্ডের হাতছানি হানসি ফ্লিকের বার্সেলোনার সামনে

আওয়ামিলীগের সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ আর নেই

ফখরুল আলম সাজু
  • আপডেট সময় : ১২:৩২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬ ২৩৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফখরুল আলম সাজু

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গিয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।

১ জুন সোমবার বিকেলে সাড়ে ৩টার দিকে রাজধানী ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি, হাসপাতাল কর্তৃপক্ষ ও পরিবারের পক্ষ থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

প্রবীন এ রাজনীতিবিদ দীর্ঘদিন ধরে প্যারালাইজড সহ অন্যান্য শারীরিক সমস্যায় ভুগছিলেন, গুরুতর অবস্থায় গত ২৮ সেপ্টেম্বর ২০২৫ তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়, সেখানেই তিনি লাইফ সাপোর্টে ছিলেন, সে দিনই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে, অবশ্য পরবর্তীতে চিকিৎসকরা বিষয়টি নাকচ করে এ বিষয়ে ব্যাখ্যা দেন।

তোফায়েল আহমেদের জামাতা ডা. তৌহিদুজ্জামান তুহিন গণমাধ্যমকে বলেন, তোফায়েল আহমেদ চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ইন্তেকাল করেছেন।

পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ জনেরা জানান, দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত নানা জটিলতায় ভুগছিলেন তোফায়েল আহমেদ, মৃত্যুকালে তিনি ১ মেয়ে সহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গিয়েছেন।

তোফায়েল আহমেদ ১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলা জেলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন, ১৯৬৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের “ডাকসু” ভিপি ছিলেন, ৬৯ এর গণ-অভ্যুত্থানে নেতৃত্বস্থানীয় ভূমিকা রেখে দেশজুড়ে পরিচিতি পায় তিনি।

১৯৭০ সালের নির্বাচনে মাত্র ২৭ বছর বয়সে তোফায়েল আহমেদ পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হয়, তিনি ৯ বার সংসদ সদস্য নির্বাচিত হয়, একাধিকবার মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন, তিনি আওয়ামী লীগের বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আওয়ামিলীগের সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ আর নেই

আপডেট সময় : ১২:৩২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬