ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ ঝিনাইদহে পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু অনারারি ডক্টরেট পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ১১ জনের প্রাণহানি হাসিনাকে ‘অমূল্য সম্পদ’ বলা চসিক সচিবের অডিও ফাঁস কিশোরগঞ্জে ইমাম ও পুরোহিতদের সম্মানি ভাতা কার্যক্রম উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইনিংস ব্যবধানে হার এড়ালো অস্ট্রেলিয়া, লিড মাত্র ১৫ রানের

আনোয়ারা ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবক আটক

জান্নাতুল ফাহিমা তানহা নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৪৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬ ৯০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জান্নাতুল ফাহিমা তানহা,
নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রাম জেলা আনোয়ারা উপজেলায় ৮ বছর বয়সী ২য় শ্রেণির ১ স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আরমান হোসেন (২৫) নামে ১ যুবককে আটক করেছে আনোয়ারা থানার পুলিশ।

১ জুন সোমবার সকালে আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃত আরমান চাতরী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকার মো: হারুনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে বাড়ির উঠানে খেলার সময় শিশুটিকে জোর পূর্বক পাশের ১টি খালি ঘরে টেনে নিয়ে ধর্ষণ করে আরমান, শিশুটির চিৎকারে খেলার সঙ্গীরা দরজা ধাক্কাধাক্কি করলে অভিযুক্ত দরজা খোলে এবং শিশুটি রক্তাক্ত অবস্থায় ঘরে ফিরে মাকে বিষয়টি জানায়, পরে স্থানীয় জনতা অভিযুক্ত আরমানকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা আনোয়ারা থানায় ১টি এজাহার দায়ের করেছেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জুনায়েত চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে আটক করেছে, এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে, শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আনোয়ারা ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবক আটক

আপডেট সময় : ১১:৪৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬