ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রংপুরে সাংবাদিকদের থানায় ঢুকতে গলায় আইডি কার্ড ঝোলানোর নির্দেশ বগুড়ায় ফ্লাইহুইল প্রযুক্তিতে বিদ্যুৎ উৎপাদনে সফল আরডিএ অবশেষে বৈধতা পাচ্ছে ঢাকা জেলা পরিষদের অবৈধ ২০ তলা ভবন রাজবাড়ীতে মেয়াদোত্তীর্ণ শিশু পণ্য বিক্রি, ম্যানেজারকে কারাদণ্ড ও জরিমানা বরিশালে সংরক্ষিত এলাকায় অনুমোদনহীন বহুতল ভবন নির্মাণের অভিযোগ সাঁতারু আতিকুর রহমানের ঝুলিতে ৩৩০ পদক, পেলেন ফেডারেশনের দায়িত্ব উপসাগরীয় দেশগুলোর আস্থার সংকটে মার্কিন নিরাপত্তা ছাতা দেবীগঞ্জে স্মার্টফোন ও মাদককে ‘লাল কার্ড’ দেখাল শতাধিক শিক্ষার্থী প্রয়াত বরেণ্য অভিনেতা প্রবীর মিত্রের জন্মদিন আজ ভাঙ্গায় পার্কিং নিয়ে বিবাদ, প্রকাশ্যে গুলি ছুড়ে পালিয়েছেন চালক

ফরিদপুরে কোরবানির মাংস ভাগাভাগি নিয়ে ভাঙ্গায় ২ পক্ষের সংঘর্ষ আহত ৩৫

ফখরুল আলম সাজু
  • আপডেট সময় : ০৯:০১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬ ১০৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফখরুল আলম সাজু

ফরিদপুর জেলা ভাঙ্গা উপজেলা আলগী ইউনিয়নের পবিত্র ঈদুল আজহার কোরবানির মাংস ভাগাভাগিকে কেন্দ্র করে ২ পক্ষের মধ্যে ১ ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে, এতে নারী ও পুরুষ সহ উভয় পক্ষের অন্তত ৩৫ জন আহত হয়েছেন।

২৮ মে বৃহস্পতিবার ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পূর্ব আড়ুয়াকান্দী গ্রামে এই সংঘাতের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব আড়ুয়াকান্দী গ্রামে কোরবানির পশুর মাংস বণ্টন ও ভাগাভাগি নিয়ে স্থানীয় ২ পক্ষের মধ্যে প্রথমে তীব্র কথা-কাটাকাটি ও বাদানুবাদ শুরু হয়, এদের মধ্যে ১ পক্ষের নেতৃত্ব দেন আবু বকর মুন্সী এবং প্রতিপক্ষ অন্য দলের নেতৃত্বে ছিলেন কামরুজ্জামান সম্রাট, ১ পর্যায়ে এই তর্কাতর্কি চরম উত্তেজনায় রূপ নেন এবং উভয় পক্ষের লোকজন ঢাল, শড়কি ও লাঠিসোটা সহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে।

ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে গ্রামটি রণক্ষেত্রে পরিণত হয় এবং ২ পক্ষের নারী-পুরুষ মিলিয়ে কমপক্ষে ৩৫ জন গুরুতর জখম ও আহত হয়, স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে।

সংঘর্ষের খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, বর্তমানে ওই গ্রামের পরিস্থিতি শান্ত থাকলে ও পুনরায় সংঘাত এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফরিদপুরে কোরবানির মাংস ভাগাভাগি নিয়ে ভাঙ্গায় ২ পক্ষের সংঘর্ষ আহত ৩৫

আপডেট সময় : ০৯:০১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬