ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ব্রাহ্মণপাড়া সীমান্তে বিজিবির অভিযানে ৫৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

ফখরুল আলম সাজু
  • আপডেট সময় : ১১:৫০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ৯৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফখরুল আলম সাজু

কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী শশীদল এলাকায় বিজিবি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর শশীদল বিওপি।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে শশীদল বিওপির সদস্যরা ৬৫১ পিস অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করতে সক্ষম হন, জব্দকৃত শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য ৫৫ লাখ ৩৩ হাজার টাকা।

১৭ মে রবিবার পরিচালিত এ অভিযানে কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি, তবে সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও নজরদারি জোরদার রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) জানায়, দেশের সীমান্ত এলাকায় অবৈধ পণ্য চোরাচালান রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ব্রাহ্মণপাড়া সীমান্তে বিজিবির অভিযানে ৫৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

আপডেট সময় : ১১:৫০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬