ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বুড়িগঙ্গা নদীতে গলা কাটা লাশ উদ্ধার শরীয়তপুরে স্বামীকে হত্যা, মরদেহ টুকরো করে ড্রামে সংরক্ষণের অভিযোগে স্ত্রী আটক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জানাজা শেষে জয় বাংলা স্লোগান, আওয়ালীগের ১৯ কর্মী গ্রেফতার তেজগাঁও পুলিশের বিশেষ অভিযানে ৪৯ জন গ্রেফতার পার্বতীপুরে আরইউটিডিপি প্রকল্পের আওতায় দুটি নতুন সড়ক ও ড্রেনেজ কাজের উদ্বোধন পরশুরাম থানার অভিযানে ইয়াবা সহ ১ যুবক গ্রেফতার পীরগাছায় হাতপাখা তৈরি করে দারিদ্র্যকে জয় তাজহাটে ডিবির অভিযানে গাঁজা সেবনকারী ২ জন গ্রেফতার ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১১৬ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ২৪ দিনেও গ্রেফতার হয়নি সাংবাদিক রফিকের পিতা হত্যা মামলার আসামিরা, পরিবারের ক্ষোভ

বুড়িগঙ্গা নদীতে গলা কাটা লাশ উদ্ধার

ফখরুল আলম সাজু
  • আপডেট সময় : ১১:৩৬:২৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ফখরুল আলম সাজু

ঢাকা বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতনামা ১ যুবকের (২৫) গলা কাটা লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।

১৬ মে শনিবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে বুড়িগঙ্গা নদীর বসিলা ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত যুবকের পরনে ছিল কালো রঙের থ্রি কোয়াটার প্যান্ট ও নীল রঙের ফুলহাতা গেঞ্জি, এছাড়া শরীরের বিভিন্ন অঙ্গে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল, পাশাপাশি লাশটি পানিতে থাকায় হাত-পায়ের চামড়া খসে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৬ মে শনিবার সকালে স্থানীয়রা বুড়িগঙ্গা নদীর বসিলা ব্রিজের নিচ দিয়ে নৌকা যোগে পারাপার হচ্ছিলেন, এ সময় তারা ব্রিজের পিলারের সঙ্গে কচুরিপানায় আটকে থাকা অবস্থায় ১টি লাশ দেখতে পায়, পরে তারা পুলিশকে খবর দেন।

নৌপুলিশ সদস্যরা খবর পেয়ে বসিলা ব্রিজের পিলারের পাশ থেকে লাশটি উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠায়।

বসিলা নৌপুলিশ ফাঁড়ির অফিসার এসআই আলাউল হক জানান, ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত যুবকের লাশটি উদ্ধার করি, অতপর দেখতে পাই লাশটি ধরালো অস্ত্র দিয়ে গলা কাটা ও শরীরের বিভিন্ন অঙ্গে আঘাতের চিহ্ন, লাশটি অন্তত ৮-১০ দিন পানিতে থাকায় হাত-পায়ের চামড়া খসে পড়েছে।

পরিচয় শনাক্তের জন্য ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করা সম্ভব হয়নি, ধারণা করা হচ্ছে- অজ্ঞাত যুবকটিকে দুর্বৃত্তরা হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে নদীতে ভাসিয়ে দেন, ময়নাতদন্তের রিপোর্ট ও পরিচয় জানা গেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১টি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বুড়িগঙ্গা নদীতে গলা কাটা লাশ উদ্ধার

আপডেট সময় : ১১:৩৬:২৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬