ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ ঝিনাইদহে পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু অনারারি ডক্টরেট পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ১১ জনের প্রাণহানি হাসিনাকে ‘অমূল্য সম্পদ’ বলা চসিক সচিবের অডিও ফাঁস কিশোরগঞ্জে ইমাম ও পুরোহিতদের সম্মানি ভাতা কার্যক্রম উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইনিংস ব্যবধানে হার এড়ালো অস্ট্রেলিয়া, লিড মাত্র ১৫ রানের

সুনামগঞ্জে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে কৃষক নিহত

ফখরুল আলম সাজু
  • আপডেট সময় : ০৪:৪২:১১ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬ ১১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফখরুল আলম সাজু

সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের পশ্চিম সুঁড়িগাঁও গ্রামে গরুর ধান খাওয়ানোকে কেন্দ্র করে সংঘর্ষে জহুর উদ্দিন (৬০) নামের ১ কৃষক নিহত হয়েছেন।

১ মে শুক্রবার সকাল আনুমানিক ১০টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম সুঁড়িগাঁও গ্রামের বাসিন্দা জহুর উদ্দিনের ধানী জমিতে একই উপজেলার দেলোয়ার নগর গ্রামের বেলাল উদ্দিন (৩২) তার গরু দিয়ে ধান খাওয়ান, খবর পেয়ে জহুর উদ্দিন জমিতে গিয়ে এবিষয়ে বেলাল উদ্দিনকে জিজ্ঞাসা করলে তাদের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়, ১ পর্যায়ে বেলাল উদ্দিন উত্তেজিত হয়ে বাড়িতে চলে যায়, পরে জহুর উদ্দিন নিজ বাড়িতে ফেরার পথে বেলাল উদ্দিনের বাড়ির সামনে পৌঁছালে অভিযুক্ত বেলাল উদ্দিন ও তার সহযোগীরা ধারালো অস্ত্র “রামদা” দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে।

স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দোয়ারা বাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দোয়ারা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহের সুরতহাল প্রস্তুত করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুনামগঞ্জে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে কৃষক নিহত

আপডেট সময় : ০৪:৪২:১১ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬