ফুলবাড়ীতে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত
- আপডেট সময় : ০৫:০৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

মোঃ রাব্বি হাসান
দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস তথা মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে শ্রমিক অধিকার, ঐক্য এবং ন্যায্য দাবির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
মে দিবসের তাৎপর্য তুলে ধরে আয়োজিত কর্মসূচিতে নেতাকর্মীরা “দুনিয়ার মজদুর এক হও” এবং “শ্রমিক ঐক্য জিন্দাবাদ” স্লোগান দিয়ে র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে স্থানীয় নিমতলা মোড়ে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা শ্রমিক দলের সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবুল হাসান মোল্লার সঞ্চলনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, ফুলবাড়ী পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুর্তুজা হক অষ্টিন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মখলেছার রহমান নবাব, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এনামুল হক, শ্রমিক দলের সহ-সভাপতি ও উপজেলা প্রচার দলের সভাপতি সাজ্জাদ হোসেন সাজু, বিএনপি নেতা দারুল ইসলামসহ বিভিন্ন স্তরের শ্রমিক নেতৃবৃন্দগণ।
বক্তারা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং জাতীয় উন্নয়নে শ্রমজীবী মানুষের অবদানের কথা তুলে ধরেন। তারা শ্রমিক সমাজের ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি মে দিবসের চেতনাকে ধারণ করে শ্রমিক কল্যাণে সবাইকে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, শ্রমিক প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
দিবসটি উপলক্ষে ফুলবাড়ীর বিভিন্ন শ্রমিক সংগঠন, তাদের অঙ্গসংগঠনের পক্ষ থেকে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।


















