ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি সহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে সিলেট কানাইঘাটে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন ফুলবাড়ীতে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত ছাগলনাইয়াতে বন্দুক সহ আওয়ামী লীগ নেতা আটক যশোরে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ঢাকা-ফেনী রুটে ১ মাসে ২ দফায় ভাড়া বৃদ্ধি রূপগঞ্জে হামলার শিকার মৎস্য খামারির মৃত্যু, এলাকায় উত্তেজনা জেলা গ্রাম আদালতের কার্যক্রমে দ্বিতীয় স্থান অধিকার করছে, ফুলবাড়ী উপজেলার ৭ নং শিবনগর ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত কুশিয়ারা এলাকায় নেশাগ্রস্ত ছেলের আগুন, ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর চেষ্টায় নিয়ন্ত্রণে

আড়াইহাজা‌রে সৌদি ফেরত যুবক নিখোঁজ

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৭:১৫:০৪ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মোঃ ইসমাইল হোসেন,
স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের আড়াইহাজা‌রে সৌদি আরব থেকে দেশে ফেরার পর এক যুবক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় তাঁর বাবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জি‌ডি সূত্রে জানা গেছে, নিখোঁজ যুবকের নাম মো. সুমন (২৮)। তিনি দীর্ঘ আট বছর ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন। পরিবারের দাবি, গত ২৭ ফেব্রুয়ারি দেশে ফেরার পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সুমনের বাবা মো. রওশন আলী।

১ এপ্রিল আড়াইহাজার থানায় করা জিডিতে উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তাঁর ছেলের সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ ছিল না। পরে গত ২৮ মার্চ রাতে সৌদি আরবপ্রবাসী এক বন্ধুর মাধ্যমে জানতে পারেন, সুমন দেশে ফিরে এসেছে। এরপর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান মেলেনি।

জিডিতে নিখোঁজ সুমনের শারীরিক বর্ণনাও উল্লেখ করা হয়েছে। তাঁর উচ্চতা প্রায় ৫ ফুট ৮ ইঞ্চি, গায়ের রং ফর্সা এবং মুখমণ্ডল লম্বাটে।
পরিবারের সদস্যরা জানান, হঠাৎ করে দেশে ফিরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তাঁরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। দ্রুত তাঁর সন্ধান পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তাঁরা।

আড়াইহাজার থানার এক কর্মকর্তা জানান, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং নিখোঁজ ব্যক্তির সন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আড়াইহাজা‌রে সৌদি ফেরত যুবক নিখোঁজ

আপডেট সময় : ০৭:১৫:০৪ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬