ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ-আফগানিস্তান টেস্টের সঙ্গে থাকছে চ্যাম্পিয়নস লিগের জমজমাট লড়াই ঢাকা-দিল্লি বাণিজ্য আলোচনা: অমীমাংসিত রয়ে গেল পুরনো সব বাধা শরীয়তপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৫ জেলে আটক অভিনেত্রী নাসিমা খান আর নেই: ‘বড় বোনকে হারালাম’ সুচন্দা সৌদিতে মৃত হানিফের মরদেহ ফেরাতে মায়ের আকুতি: ‘মোর মানিকেরে কোলে দাও’ সাবেক সেনাপ্রধান আজিজের সঙ্গে যোগাযোগ, ৪ দিনের রিমান্ডে দুই সাবেক সেনা কর্মকর্তা ডেঙ্গুতে ৩০০ মৃত্যু: প্রশাসনিক ব্যর্থতা নাকি সুশাসনের ঘাটতি, প্রশ্ন আইনজীবীর সুনামগঞ্জে এমপির ডিও লেটারে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ সৌদি আরব কেন হুতিদের সামরিকভাবে পরাজিত করতে পারছে না মক্কা-মদিনার নিরাপত্তায় হুমকি এলে বাংলাদেশ পাশে থাকবে: শামা ওবায়েদ

ফুলবাড়ী ও বিরামপুর মহাসরকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

মোঃ রাব্বি হাসান দিনাজপুর জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৫২:৩২ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬ ১৫১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রাব্বি হাসান
দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবড়ী ও বিরামপুরের মধ্যবর্তী গ্রাম চন্ডিপুরে ঢাকাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে দাঁড়িয়ে থাকা বালুভর্তি একটি ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন।

আজ রোববার (২৯ মার্চ) ভোর সাড়ে ৫টায় ফুলবাড়ী ও বিরামপুর উপজেলায় অবস্থিত দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি২ এর সন্নিকটে বিরামপুর পলিপ্ররাগপুর ইউনিয়নের চন্ডিপুর মহাসড়কের উপর এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও বিরামপুর থানা সুত্রে জানা যায়, ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার চন্ডিপুর নামে স্থানে পঞ্চগড় হতে ছেড়ে আসা ঢাকা অভিমুখী হেরিটেজ ট্রাভেলসের স্লিপার বাস দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের উপর নষ্ট হয়ে দাঁড়িয়ে থাকা একটি বালুভর্তি ট্রাককে ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। এবং আহত যাত্রীদেরকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ দিনাজপুর মেডিকেলে ভর্তি করা হয়। এদের মধ্যে ছয়জন অবস্থা গুরুতর।

ঘটনাস্থলে পরিদর্শন করে বিরামপুর থানা পুলিশ জানান, নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার আড়িখাল এলাকার খবির উদ্দিনের ছেলে মোশারফ হোসেন বাবু (৫৮)। নিহত অপর ব্যক্তি বাসের হেলপার বলে জানা গেলেও তার বিস্তারিত পরিচয় তাৎক্ষণিক ভাবে পাওয়া যায়নি। আহত ছয় ব্যক্তি ছাড়া বাসটির অপর ১৮ যাত্রী সুস্থ আছে। ফুলবাড়ী ও বিরামপুর ফায়ার সার্ভিস যৌথভাবে ঘটনাস্থলে উদ্ধার কাজ পরিচালনা করে। বিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে অবস্থান করে আইনশৃঙ্খলা ও যানবাহন চলাচল পরিস্থিতি স্বাভাবিক রাখেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফুলবাড়ী ও বিরামপুর মহাসরকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

আপডেট সময় : ০৭:৫২:৩২ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬