ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা বৃষ্টিতে আবারও জলজটে স্থবির চট্টগ্রাম মহানগরী বাংলাদেশের কাছে হারের পর ৩৮ লাখ টাকা জরিমানার শঙ্কায় অস্ট্রেলিয়া রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ ঝিনাইদহে পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু অনারারি ডক্টরেট পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ১১ জনের প্রাণহানি হাসিনাকে ‘অমূল্য সম্পদ’ বলা চসিক সচিবের অডিও ফাঁস কিশোরগঞ্জে ইমাম ও পুরোহিতদের সম্মানি ভাতা কার্যক্রম উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী

রূপগঞ্জে ছুরি ঠেকিয়ে স্বামীর চোখের সামনে স্ত্রীকে ধর্ষণ, আটক ২

মোঃ ইসমাইল হোসেন স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ১২:২৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ১৪৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ইসমাইল হোসেন
স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় ভুক্তভোগী নারী রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন। পরে রাত ১০টার দিকে অভিযুক্ত দুই আসামিকে দিঘীবরাব বৌ বাজার এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এর আগে সোমবার ভোর ৪ টার দিকে ধর্ষণের ঘটনা ঘটে।
গ্রেফতাররা হলেন, দিঘীবরাবো এলাকার মৃত রাসেল মিয়ার ছেলে আফজাল (২৬)ও একই এলাকার ইসলাম ড্রাইভারের ছেলে আব্বাস (২৪)।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা ভুক্তভোগী নারীর ঘরে ঢুকে তার মুখ চেপে ধরেন এবং গলায় ছুরি ঠেকিয়ে ভয়ভীতি দেখান। এসময় তার স্বামী এগিয়ে এলে তাকেও অস্ত্রের মুখে জিম্মি করা হয়। অভিযুক্তরা হুমকি দেন, তাদের কথা না শুনলে ভুক্তভোগী নারী, তার স্বামী ও ঘুমন্ত শিশুসন্তানকে হত্যা করা হবে। একপর্যায়ে স্বামীর গলায় ছুরি ধরে প্রথমে আব্বাস ও পরে আফজাল খান ওই নারীকে ধর্ষণ করেন। পরে ওই বাসা থেকে তাদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যান।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে। ছিনিয়ে নেওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।
এই ঘটনার পর এলাকাজুড়ে চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দোষীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রূপগঞ্জে ছুরি ঠেকিয়ে স্বামীর চোখের সামনে স্ত্রীকে ধর্ষণ, আটক ২

আপডেট সময় : ১২:২৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬