ঢাকা ১২:৫০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা বৃষ্টিতে আবারও জলজটে স্থবির চট্টগ্রাম মহানগরী বাংলাদেশের কাছে হারের পর ৩৮ লাখ টাকা জরিমানার শঙ্কায় অস্ট্রেলিয়া রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ ঝিনাইদহে পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু অনারারি ডক্টরেট পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ১১ জনের প্রাণহানি হাসিনাকে ‘অমূল্য সম্পদ’ বলা চসিক সচিবের অডিও ফাঁস কিশোরগঞ্জে ইমাম ও পুরোহিতদের সম্মানি ভাতা কার্যক্রম উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী

বাস মোটরসাইকেল সংঘর্ষ প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

স্টাফ রিপোর্টার রংপুর
  • আপডেট সময় : ০৯:৪৩:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ ১৪৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার
রংপুর:

রংপুর-সৈয়দপুর মহাসড়কের মালিবাড়ি এলাকায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো: ফেরদৌস (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত আনুমানিক ১০টার সময় ভিকটিম মো: ফেরদৌস মোটরসাইকেল যোগে সৈয়দপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে রংপুর সদর থানাধীন মালিবাড়ি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রংপুরগামী এইচ এ পরিবহন (ঢাকা মেট্রো-ব ১২-১৫৩০) নামক ১টি দ্রুতগামী বাসের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ফেরদৌস গুরুতর আহত হন এবং পরবর্তীতে তার মৃত্যু নিশ্চিত করা হয়।

নিহত মো: ফেরদৌস (৪২) রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) পরশুরাম থানার কোবারু গ্রামের আ: ছামাদের পুত্র।

দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা ও পুলিশ ঘাতক বাসটিকে আটক করতে সক্ষম হয়েছে। খবর পেয়ে রংপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাস মোটরসাইকেল সংঘর্ষ প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

আপডেট সময় : ০৯:৪৩:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬