ঢাকা ০৪:১২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ কিউএস র‍্যাংকিংয়ে পিছিয়ে থাকার কারণ জানালেন শিক্ষামন্ত্রী নদীয়ায় কংগ্রেস নেতা ও তার ছেলেকে গুলি করে হত্যা পটুয়াখালীতে সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু সীতাকুণ্ডে জাহাজ দুর্ঘটনায় কেন এখনো তদন্ত শুরু করতে পারেনি কমিটি সরকারের ছয় মাস পূর্তি: প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ পর্যালোচনা সভা মিয়ানমার বলছে বাংলাদেশে ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গা আশ্রয় নিয়েছে কৃষি ও পল্লী ঋণে ৬০ হাজার কোটি টাকার নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ ১৮০ দিনের পথচলায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেছে সরকার: মাহদী আমিন মুদ্রণযন্ত্র: মানব সভ্যতার বিকাশে এক বৈপ্লবিক প্রযুক্তিগত মাইলফলক

ফুলগাজীতে অবৈধ ভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

জান্নাতুল ফাহিমা তানহা, নিজেস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৪২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬ ১৮৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জান্নাতুল ফাহিমা তানহা,
নিজেস্ব প্রতিনিধি:

ফেনী জেলা ফুলগাজী উপজেলায় অবৈধ ভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

১০ মার্চ মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার আনন্দপুর ইউনিয়নের ভবানী চকবস্তা মৌজায় এ অভিযান পরিচালনা করা হয়, অভিযান কালে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার কাজে ব্যবহৃত কিছু শ্রমিক ও সংশ্লিষ্টরা সরে যাওয়ার চেষ্টা করলেও ঘটনাস্থলে দায়ী ব্যক্তিকে আটক করা হয়।

এ সময় অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে মো. মাসুম (৩৫), পিতা ফজলুল করিমকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করা হয় বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

প্রশাসন জানায়, কৃষিজমি, রাস্তা ও পরিবেশের ক্ষতি করে যত্রতত্র মাটি কাটার বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে, অবৈধ ভাবে মাটি উত্তোলনের ফলে জমির উর্বরতা নষ্ট হওয়া, রাস্তা ও বসত বাড়ির ক্ষয়ক্ষতি এবং পরিবেশ গত ভারসাম্য নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়।

উপজেলা প্রশাসন আরও জানায়, পরিবেশ সুরক্ষা এবং কৃষি জমি রক্ষায় ফুলগাজী উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ মাটি কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে, আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফুলগাজীতে অবৈধ ভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ১১:৪২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬