ঢাকা ০৬:২১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন পরিচয়ে যাত্রা শুরু করলো এয়ারটেল, নাম পরিবর্তন ‘সার্কেল’ কাঠমান্ডুতে যান্ত্রিক ত্রুটিতে আটকা, বিকল্প বিমানে ফিরলেন ১২৭ যাত্রী এসএসসির খাতা পুনর্মূল্যায়নে ১২ লাখ আবেদন, নীতিমালায় পরিবর্তনের আভাস তিন মাস কাদায় বাঁধা ছিল মহিষ, উদ্ধার করলেন ইউএনও প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ঝুঁকি নিয়ে চলছে কালীগঞ্জের শতবর্ষী বিদ্যালয়ের পাঠদান জাতীয় মৎস্য পদক পেলেন নোয়াখালীর মৎস্যচাষি আলা উদ্দিন খাদ্যপণ্যে ট্রান্স ফ্যাটের সর্বোচ্চ মাত্রা ২ শতাংশ নির্ধারণ করল বিএসটিআই আইনশৃঙ্খলা নিয়ে সন্তুষ্টির বিষয়ে জনগণই বলবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রূপগঞ্জে সাংবাদিক মাইনুল ইসলাম মাহিন অপহরণ: মুক্তিপণ আদায়ের পর নিরাপদে মুক্তি

মোঃ ইসমাইল হোসেন স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০১:৪০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ১৮৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ইসমাইল হোসেন
স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাংবাদিক মাইনুল ইসলাম মাহিনকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে পরিবারের পক্ষ থেকে টাকা পাঠানো এবং পুলিশ ও সাংবাদিকদের তৎপরতার কারণে অপহরণকারীরা তাকে নিরাপদে ছেড়ে দিতে বাধ্য হয়।

সাংবাদিক মাইনুল ইসলাম মাহিন দৈনিক ঘোষণার রূপগঞ্জ উপজেলা প্রতিনিধি, পূর্বাচল প্রেসক্লাবের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং কর্ণগোপ এলাকায় অবস্থিত তার মাহিন ফার্মেসি-র স্বত্বাধিকারী।

জানা যায়, ৯ মার্চ ২০২৬ বিকেল প্রায় ৩টার দিকে দোকানে ব্যবহারের জন্য পানির বোতল আনতে হোস্টেলের ভেতরে গেলে ফেরার সময় ৮–১০ জন দুর্বৃত্ত তার সামনে এসে বুকে পিস্তল ঠেকিয়ে জোরপূর্বক তাকে দুইটি সিএনজিতে তুলে নিয়ে যায়। পরে অপহরণকারীরা তাকে গোলাকান্দাইল ইউনিয়নের কুশাব এলাকায় তাদের একটি অস্থায়ী আস্তানায় নিয়ে আটকে রাখে।

এ সময় অপহরণকারীরা তার মোবাইল ফোন ব্যবহার করে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। রাত সাড়ে ১০টার দিকে তার স্ত্রী মাকসুদা রহমান প্রায় ২৫ হাজার টাকা পাঠান। এদিকে পুলিশ ও সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা রাত প্রায় ১১টার দিকে তাকে নিরাপদে মুক্তি দিতে বাধ্য হয়।

ভুক্তভোগী সাংবাদিক জানান, অপহরণকারীরা তার সঙ্গে থাকা নগদ প্রায় ৫০ হাজার টাকা, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, পার্সোনাল সিমে থাকা অর্থ এবং নগদ উদ্যোক্তা ও বিকাশ এজেন্টে থাকা টাকাসহ প্রায় দুই লাখ টাকা হাতিয়ে নেয়। এছাড়া তাকে লাঠি–সোটা দিয়ে মারধর করায় শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম হয়েছে।

এ ঘটনায় তার স্ত্রী মাকসুদা রহমান রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
উদ্ধার অভিযানে রূপগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক ও রূপগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি নাজমুল হুদা এবং পূর্বাচল প্রেসক্লাবের সভাপতি রাশেদুল ইসলামের অনুরোধে সার্কেল এসপি মেহেদী হাসান ও থানা পুলিশের নির্দেশনায় পুলিশের তিনটি টিম এবং প্রায় ১০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনায় জড়িত কাউকে শনাক্ত বা গ্রেফতার করা সম্ভব হয়নি। স্থানীয় সাংবাদিক ও সাধারণ জনগণ দ্রুত জড়িতদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রূপগঞ্জে সাংবাদিক মাইনুল ইসলাম মাহিন অপহরণ: মুক্তিপণ আদায়ের পর নিরাপদে মুক্তি

আপডেট সময় : ০১:৪০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬