ঢাকা ০৯:২১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশত্যাগে আদালতের অনুমতি লাগবে খায়রুল হকের, দীপু মনির জামিনে রুল সুন্দরবন ভ্রমণে জাবি ছাত্রীদের যৌন হেনস্তা ও মারধর, গ্রেপ্তার ২ ব্রাহ্মণবাড়িয়ায় ডোবায় আটকে পড়া গরু উদ্ধার করল ফায়ার সার্ভিস মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চাকরির মেয়াদ বাড়ল এক বছর স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইনের খসড়া অনুমোদন করল মন্ত্রিসভা গণতান্ত্রিক প্রতিবাদকে হঠকারিতা বলে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে: নাহিদ ইসলাম বাসে চড়ে কিশোরগঞ্জ সফর, প্রধানমন্ত্রীর সরলতায় মুগ্ধ স্থানীয়রা চড়া বাজারে স্বস্তি দিতে একগুচ্ছ নিত্যপণ্যের দাম কমালো ‘স্বপ্ন’ ২৯তম বিসিএস পুলিশ ফোরামের নতুন কমিটি গঠন, সভাপতি শাহীন ও সম্পাদক দিশা ধ্বংসের মুখে ঝালকাঠির ঐতিহাসিক কীর্তিপাশা জমিদার বাড়ি

খুন হওয়া মঞ্জুরুল ইসলামের ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার

স্টাফ রিপোর্টার, রংপুর:
  • আপডেট সময় : ০৬:৫১:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ ২১৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার,
রংপুর:

আজ (২৮ ফেব্রুয়ারি) শনিবার সকাল ৯ টার সময় উপজেলার কুর্শা ইউনিয়নের  তারাগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের ৫০০ গজ দূরে একটি বাগান থেকে রংপুরের তারাগঞ্জ উপজেলায় মাটিতে পুতে রাখা সেই উদ্ধার হওয়া লাশ মঞ্জুরুল ইসলামের (৪৮) ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করেছে তারাগঞ্জ থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯ টার সময় ওই এলাকার এক ধান চাষী নিজের ধানখেত দেখার জন্য যান। নিজ ধানখেত দেখার সময় তিনি ধানখেতের পাশে একটি বাগানে ওই মোটরসাইকেলটি পরে থাকতে দেখেন। পরে থানা পুলিশকে জানালে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, ওই এলাকার লোকজন আমাদের খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। মনজুরুলের পরিবারের লোকজন নিশ্চিত করেছে মোটরসাইকেলটি মনজুরুলের ব্যবহৃত।

উল্লেখ্য, গত (২৪ ফেব্রুয়ারি) মঙ্গলবার বাড়ি থেকে কাজের সন্ধানে বের হয়ে আর বাড়িতে ফিরেননি ওই ইলেকট্রিশিয়ান মনজুরুল ইসলাম। অনেক খোঁজাখুঁজির পরে (২৬ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার উপজেলার কুর্শা ইউনিয়নের রামপুরা মাজারের কাছে আলু খেত থেকে মাটি দিয়ে ঢেঁকে রাখা লাশ উদ্ধার করে থানা পুলিশ। মনজুরুল পেশায় একজন ইলেকট্রিশিয়ান ছিলেন।

ড়তার বাড়ি উপজেলার কুর্শা ইউনিয়নের অনন্তপুর গ্রামে। সে ওই গ্রামের ফরিজ উদ্দিনের ছেলে। 

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খুন হওয়া মঞ্জুরুল ইসলামের ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার

আপডেট সময় : ০৬:৫১:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬