ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ১২ জন গ্রেপ্তার সীমান্তে পালানোর পথে খুলনায় ‘বি’ কোম্পানির সন্ত্রাসী মিঠু গ্রেপ্তার ওসমানীনগরে প্রাইভেটকার ও এম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে আহত ৫ জ্বালানি সংকট নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী তালেবানের পাঁচ বছর: অর্জন, ব্যর্থতা ও ভবিষ্যতের চ্যালেঞ্জ সিঙ্গাপুর থেকে দুই কার্গো এলএনজি আমদানির অনুমোদন দিল সরকার সুরিয়ার নতুন রেকর্ড: দুই দিনেই ১০০ কোটির ঘরে ‘বিশ্বনাথ অ্যান্ড সনস’ পায়রা নদীতে নিখোঁজের ৩৩ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার গ্রিন ইয়ার্ডের আড়ালে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে ঝুঁকি ও প্রাণহানি মোংলা বন্দরকে ঘিরে দক্ষিণাঞ্চলে অর্থনৈতিক হাব গড়ার পরিকল্পনা সরকারের

বিকাশ ডিস্ট্রিবিউটারের ৩ লাখ টাকা ছিনতাই ফাঁকা গুলি ছোড়ে দুর্বৃত্তরা

আতাউর রহমান, নারায়ণগঞ্জ বন্দর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৪৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬ ১৮৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আতাউর রহমান,
নারায়ণগঞ্জ বন্দর প্রতিনিধি:

নারায়ণগঞ্জ বন্দরের লক্ষ্মণখোলা গ্রামের মদনপুর–নবীগঞ্জ হাইওয়েতে বিকাশ ডিস্ট্রিবিউটারের কাছ থেকে ৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় আতঙ্ক সৃষ্টি করতে দুর্বৃত্তরা ফাঁকা গুলিও ছোড়ে।

জানা গেছে, ডিস্ট্রিবিউটার প্রতিদিনের লেনদেনের নগদ টাকা নিয়ে যাচ্ছিলেন। পথে আগে থেকে ওত পেতে থাকা ২-৩ জন ছিনতাইকারী তার গতিরোধ করে। একপর্যায়ে তারা অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেয় এবং পালানোর সময় ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়।

গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে এলেও ততক্ষণে ছিনতাইকারীরা দ্রুত সটকে পড়ে। ঘটনায় কেউ আহত হয়নি বলে জানা গেছে।
এলাকাবাসীর দাবি, ওই সড়কে প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে। তারা নিয়মিত টহল ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

ঘটনার পর বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিকাশ ডিস্ট্রিবিউটারের ৩ লাখ টাকা ছিনতাই ফাঁকা গুলি ছোড়ে দুর্বৃত্তরা

আপডেট সময় : ০৭:৪৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬