ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ১, কারাদণ্ড নড়াইলে আধিপত্য নিয়ে সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধসহ আহত ১০ অপ্রতিমকে নিয়ে ভিকটিম ব্লেমিংয়ে ক্ষুব্ধ মা, আসামিদের পক্ষে লড়বে না আইনজীবী সমিতি পূর্বাচলে জনপ্রিয় হাঁসের মাংসের দোকানে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন করে শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুল সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন, ওসির বিরুদ্ধে ক্ষোভ মানবজমিন-এ রিপোর্টার পদে লিখিত পরীক্ষা ২৯ সেপ্টেম্বর বরিশালে তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিক্ষোভ ভাঙ্গায় ১২০ বোতল নেশাজাতীয় সিরাপসহ মা-মেয়েসহ তিনজন আটক জুড়ী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩৮ বোতল ভারতীয় মদ জব্দ

জমি সংক্রান্ত বিষয় নিয়ে হত্যা চেষ্টায় মাদ্রাসা ছাত্রর উপর হামলা।

পিরোজপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৯:২৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩ ৪৪৯ বার পড়া হয়েছে

জমি সংক্রান্ত বিষয় নিয়ে হত্যা চেষ্টায় মাদ্রাসা ছাত্রর উপর হামলা।

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুরের ইন্দুরকানীতে জমি সংক্রান্ত বিষয় নিয়ে হত্যা চেষ্টায় এক মাদ্রাসা ছাত্রর উপর হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর জখম হয় শামিম হাওলাদার (মহাশিন) (১৭) নামে ওই মাদ্রাসা ছাত্র। সোমবার দুপুরে উপজেলার উত্তর ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। শামিম একই গ্রামের মৃত্যু নাদের আলী হাওলাদারের ছেলে।

স্থানীয় ও পরিবারের সদস্যরা জানান, শামিম দুপুরে সেলিম হাওলাদারের বাড়ির পাশে নিজ জমিতে কৃষিকাজ করতেছিলো। এসময় একই গ্রামের জাহাঙ্গীর হাওলাদার (৪৫), মোশারেফ হাওলাদার (৫০), ইমাম হোসেন (২২), নাসির হাওলাদার (৩৮), আজিজুল হাওলাদার (২৭) সহ ৬/৭ জন মিলে হত্যা চেষ্টায় হামলা করে। এ হামলায় গুরুতর জখম হয় শামিম।

শামিমের ভাই রবিউল ইসলাম বলেন, আমার ভাই কৃষিকাজ করতে গেছিলো এসময় হামলা করেছে। ওরা আমার ভাইকে হত্যা চেষ্টায় কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এর আগেও ২ বার হামলা করেছিলো। বোন কারিমা আক্তার বলেন, আমার ভাইকে ওরা মেরেফেলার জন্য বার বার হামলা করে। আমরা আইনের কাছে সুষ্ঠু বিচার দাবী করছি।

অভিযুক্ত মোশারেফ হাওলাদার অভিযোগ অস্বীকার করে জানান, রাতে আমার বাড়িতে চাচাতো ভাই
রবিউলসহ ৩/৪জন মিলে জমি দখল করতে আসে। এসময় বাধা দিলে তারা আমাদের উপর হামলা করে।

পিরোজপুর জেলা হাসপাতাল কতৃপক্ষ জানায়, শামিম নামে একজন রোগীকে তার ভাই রবিউলের মাধ্যমে গতকাল সোমবার বিকাল ৪ টার দিকে ভর্তি নেয়া হয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে।

ইন্দুরকানী থানার ওসি মো: এনামুল হক জানান, জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে জখমের বিষয় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য; শামিম হাওলাদার (মহাশিন) টগড়া কামিল মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র। এর আগে শামিমকে গতবছরের (২২ জুন) বুধবার সকালে জমি সংক্রান্ত বিষয় নিয়ে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনা বিভিন্ন প্রিন্ট এবং অনলাইন মিডিয়ায় প্রকাশিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জমি সংক্রান্ত বিষয় নিয়ে হত্যা চেষ্টায় মাদ্রাসা ছাত্রর উপর হামলা।

আপডেট সময় : ০৯:২৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩