ঢাকা ১২:১১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষ্যে বেগমগঞ্জে মাদক বিরোধী র‍্যালি অনুষ্ঠিত আরপিএমপি তাজহাট থানার অভিযানে চোরাই মালামাল সহ চোর গ্রেফতার পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে জলকপাট কক্সবাজার বিপুল ইয়াবা সহ আটক স্বামী-স্ত্রী ফেনীতে ডাকাতির প্রস্তুতি কালে ডাকাত গ্রেফতার-৭ গাইবান্ধায় সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মালেশিয়া প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ​কিশোরগঞ্জ জেল কারাগার পরিদর্শনে ডিসি, দিলেন ১ গুচ্ছ নির্দেশনা গাইবান্ধায় শিবির নেতা হত্যা, অভিযুক্ত যুবদল নেতার বাড়িতে আগুন-ভাঙচুর ব্রাহ্মণপাড়া পুলিশের অভিযানে গাঁজা সহ গ্রেফতার-২

ব্যক্তিগত ও পারিবারিক কারণে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মাসুদুজ্জামান সরে দাঁড়ালেন

মোঃ মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৫২:২৯ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ ১৮৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মোঃ মাহবুবুর রহমান,
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:

নারায়ণগঞ্জ-৫ (সদর–বন্দর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুজ্জামান মাসুদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি জানান, ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তাজনিত বিষয় বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি তার সিদ্ধান্তের কথা জানান। এ সময় তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে নিজের ও পরিবারের নিরাপত্তাকে গুরুত্ব দিয়েই নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন।

মাসুদুজ্জামান মাসুদ আরও বলেন, বিএনপির প্রতি তার বিশ্বাস ও আনুগত্য অটুট থাকবে এবং ভবিষ্যতেও তিনি দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করবেন।

তার এই ঘোষণার পর নারায়ণগঞ্জ-৫ আসনের রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। দলীয় সূত্র জানায়, এই আসনে নতুন প্রার্থী দেওয়ার বিষয়ে বিএনপির অভ্যন্তরীণ আলোচনা চলছে।

এদিকে প্রার্থীর সিদ্ধান্তে স্থানীয় পর্যায়ের কর্মী-সমর্থকদের মধ্যে ভিন্নমত দেখা গেছে। কেউ কেউ হতাশা প্রকাশ করলেও নিরাপত্তাজনিত সিদ্ধান্তকে যুক্তিসংগত বলেও মন্তব্য করেন অনেকে।

এ প্রসঙ্গে মাসুদুজ্জামান মাসুদ বলেন, তিনি কাউকে ঝুঁকি নিয়ে মাঠে কাজ করতে বলেননি এবং সকলের নিরাপত্তাই তার কাছে অগ্রাধিকার।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ-৫ আসনটি জেলার অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক আসন হিসেবে বিবেচিত। ফলে প্রার্থীর সরে দাঁড়ানোর ঘটনায় আসন্ন নির্বাচনে এ আসনের রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ব্যক্তিগত ও পারিবারিক কারণে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মাসুদুজ্জামান সরে দাঁড়ালেন

আপডেট সময় : ১১:৫২:২৯ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫