ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে শিশুশ্রম নিরসনে সেমিনার অনুষ্ঠিত ফেনীতে চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, সহকারী লোকমাস্টার আহত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের রানওয়ে ঢুকে পড়লেন এক যুবক লালমনিরহাটে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ, গ্রেফতার ৩ মাদকের ডিলার হানিফ, মাদকের আতুর ঘরে পরিণত মুছাপুর ইউনিয়ন, ডিলার গ্রেফতারে সহায়তা করায় যুবকদের হুমকি, আতঙ্কে জনপদ চিত্রনায়ক মাসুদ শেখ উত্তরায় একটি বার থেকে গ্রেফতার আমজাদহাটে তুচ্ছু ঘটনাকে কেন্দ্র করে বাপ ছেলেকে কুপিয়ে জখম করেন প্রতিবেশী দায়িত্ব, দক্ষতা ও দূরদর্শিতায় অনন্য—প্রেস সচিব আতিকুর রহমান রোমন। শাহজাদপুরে ৪র্থ শ্রেণির ছাত্রীকে হাত-পা বেধে ধর্ষণ দিনাজপুরে ইটের প্রাচীর ভাঙচুর,থানায় বৃদ্ধার লিখিত অভিযোগ

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত

মো: আবদুল আজীম, স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ১১:৩৪:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ ১২৩ বার পড়া হয়েছে
দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মো: আবদুল আজীম,
স্টাফ রিপোর্টার:

লক্ষ্মীপুরের রামগঞ্জে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার খলিফার দরজা ও কাটাখালি এলাকার মধ্যবর্তী রামগঞ্জ–হাজীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের উদনপাড়া গ্রামের আটিয়া বাড়ির মো. শাহজাহানের ছেলে হৃদয় হোসেন (২৫) এবং একই এলাকার মো. শফিকের ছেলে নাজমুল হাসান (২৪)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হৃদয় ও নাজমুল মোটরসাইকেল যোগে কাটাখালি এলাকা থেকে রামগঞ্জে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তারা রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হন। হৃদয় ঘটনাস্থলেই মারা যান। নাজমুলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড‌ করেন। ঢাকায় নেওয়ার পথে তিনিও মারা যান।

রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন বলেন, দুর্ঘটনায় একজনকে আহত ও একজনকে নিহত অবস্থায় আনা হয়। পরে আহত যুবককে ঢাকায় নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।

রামগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। অটোরিকশাচালক দুর্ঘটনার পর পালিয়ে গেছে, তাকে আটক করা যায়নি। নিহতদের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত

আপডেট সময় : ১১:৩৪:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫