ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কানাডার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড, নিহত অন্তত ৭ বিচ্ছেদের পর প্রকৃতির সান্নিধ্যে শেহতাজ, ভাইরাল নতুন ছবি বগুড়ায় সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্পে সাশ্রয়ের মুখ দেখছেন কৃষকরা কক্সবাজারে ৬ শতাধিক হোটেল-মোটেলের মধ্যে অনুমোদন আছে মাত্র ৫০টির আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন বাবর আজম ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত: প্রেস কর্মকর্তা আবাসন ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে ইউরোপজুড়ে তীব্র ক্ষোভ, ছড়াচ্ছে বিক্ষোভ দুর্গাপূজা নিয়ে জামায়াত-শিবির-এনসিপি চক্রান্ত করছে: ছাত্রদল সাধারণ সম্পাদক ট্রাম্পের আহ্বানের মধ্যেও রাশিয়ায় ইউক্রেনের বড় ড্রোন হামলা, নিহত ১ লালমোহনে মা ইলিশ রক্ষা অভিযানে জাল জব্দ, বিতরণে এতিমখানা

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন পেলেন জাপার মডেল মাসুদ

মো: আতাউর রহমান, নারায়ণগঞ্জ বন্দর উপজেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:১১:১১ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫ ৩৩২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো: আতাউর রহমান,
নারায়ণগঞ্জ বন্দর উপজেলা প্রতিনিধি:

নারায়ণগঞ্জ-৫ (বন্দর–ফতুল্লা) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জাতীয় পার্টি (জাপা) ঘরানার রাজনীতিক ও শিল্প উদ্যোক্তা মাসুদুজ্জামান মাসুদ, যিনি ‘মডেল মাসুদ’ নামে পরিচিত।

দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ঘনিষ্ঠ মহলে রাজনৈতিক তৎপরতা চালালেও, এবার তিনি বিএনপির টিকিটে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ময়দানে নামছেন। রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে ইতোমধ্যেই ব্যাপক চাঞ্চল্য ও আলোচনা শুরু হয়েছে।

জানা গেছে, গত ৫ আগস্টের আগে থেকেই আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিলেন মডেল মাসুদ। একাধিকবার তাঁকে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য সেলিম উসমানের সঙ্গে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানে দেখা গেছে।

তবে আগস্টের পরপরই তিনি বিএনপিতে যোগ দেন এবং আনুষ্ঠানিকভাবে দলের সদস্য পদ লাভ করেন। এরপর থেকেই কেন্দ্রীয় পর্যায়ে সক্রিয় হয়ে ওঠেন তিনি। শেষ পর্যন্ত বিএনপির হাই কমান্ড থেকে তাঁকে নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়।

তবে এ সিদ্ধান্তে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই প্রকাশ্যে অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানীয় নেতাদের দাবি, দীর্ঘদিন মাঠে থাকা ত্যাগী কর্মীরা উপেক্ষিত হয়ে নতুন মুখের হাতে মনোনয়ন দেওয়া দলীয় ঐক্যে প্রভাব ফেলতে পারে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জাপা ও আওয়ামী ঘরানার রাজনীতি থেকে উঠে আসা মডেল মাসুদের বিএনপিতে প্রার্থী হওয়া নারায়ণগঞ্জের রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন পেলেন জাপার মডেল মাসুদ

আপডেট সময় : ১১:১১:১১ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫