ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমজাদ হাট যুবলীগ নেতা হত্যা মামলায় আরো দুই আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার পরশুরামের নব-নিযুক্ত ইউএনও সঙ্গে প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ফেনীতে হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ৪ যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ বেনাপোলে এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়ি বহরে হামলা সব দলকে কর্মকাণ্ড চালানোর সুযোগ দিতে চাই, মির্জা ফখরুল সোনারগাঁয়ে জামায়াতের কুরআন শিক্ষা প্রোগ্রামে হামলার অভিযোগ, আহত ৫ শহীদ পাইলট তৌকির ইসলামের নামে রাজশাহী বিমান বন্দর, সড়ক বা চত্বরের নাম করণের দাবিতে স্মারকলিপি প্রদান জুম্মাপাড়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বগুড়ার শেরপুরে পিটিয়ে হত্যা করল ভাইকে। পৌরসভা মেয়র ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী হতে হলে দলীয় পদ ছাড়তে হবে

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে রংপুরের কাউনিয়া-পীরগাছা ৪ আসনে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন

স্টাফ রিপোর্টার রংপুর:
  • আপডেট সময় : ০৫:৫৪:০৫ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ১৫৭ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে রংপুরের কাউনিয়া-পীরগাছা ৪ আসনে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

স্টাফ রিপোর্টার রংপুর:

আজ (১৩ অক্টোবর) সোমবার
দুপুরে পীরগাছা উপজেলার বিভিন্ন বাজারে গণসংযোগ করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে রংপুরের কাউনিয়া-পীরগাছাআসনে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন সকাল থেকেই পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়ন ও ছাওলা ইউনিয়নের বিভিন্ন হাট বাজার, পাড়া মহল্লায় উঠান বৈঠক করেন। গণসংযোগকালে আখতার হোসেন বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে হাত মেলান, কাউকে বুকে জড়িয়ে ধরেন। মনোযোগ দিয়ে অনেকের কথা শোনেন। এভাবেই একেবারে তৃণমূলের মানুষের সঙ্গে কুশলবিনিময় করেন তিনি। এর আগেও আখতার হোসেন দুই শতাধিক ভ্যান নিয়ে নিজ এলাকায় জনসংযোগ করেন।

গণসংযোগে আখতার হোসেন বলেন, ব্যক্তি জীবনে কোনো চাওয়া পাওয়া নেই, এলাকার ও মানুষের উন্নয়ন করতে চাই

রংপুর বরাবরই উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। সেই বঞ্চনার হাত থেকে রক্ষা পায়নি কাউনিয়া-পীরগাছা এলাকার মানুষ। যে উন্নয়নের কথা শুনে এসেছি গত ১৬ বছরে, সেই কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি কাউনিয়া পীরগাছায়। আগামী নির্বাচনে কাউনিয়া পীরগাছার মানুষ উন্নয়নের স্বার্থে, নতুন দল এনসিপি ও প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করেন। আর আমি যদি সংসদে যেতে পারি এবং কথা বলতে পারি, অবশ্যই কাউনিয়া পীরগাছার মানুষ উন্নয়নের সুফল পাবে। আমরা জুলাইয়ে আনন্দ করে ফ্যাসিবাদ তাড়িয়েছি, সেটাই আমাদের বড় অর্জন। ব্যক্তি জীবনে আমার কোনো চাওয়া পাওয়া নেই। মানুষের উন্নয়ন, এলাকার উন্নয়নই আমার চাওয়া পাওয়া। সেই লক্ষ নিয়েই কাজ করছি।

ভোটারদের সাড়া প্রসঙ্গে আখতার হোসেন বলেন, সবাই মুখিয়ে আছেন, নির্বাচনের তাদের যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করার অপেক্ষায়। গণসংযোগে বেশ সাড়া মিলছে। আশা করছি নির্বাচনে ভালো কিছু হবে।

গণসংযোগে তার সঙ্গে এনসিপির উপজেলা প্রধান সমন্বয়ক আব্দুল্লাহ আল মামুন, বিভিন্ন নেতাকর্মীরা সহ উপস্থিত সাংবাদিকবৃন্দ ছিলেন।

এদিকে সম্প্রতি জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টা ডা. মুহাম্মদ ইউনুসের সফর সঙ্গী হওয়ায় বাদ মাগরিব হারাগাছ মেনাজ বাজারের ঐতিহাসিক সানাই মার্কেটের পথসভায় আখতার হোসেনকে সংবর্ধনা প্রদান করা হবে। পরে সেখানে তিনি বক্তব্য দেবেন বলে জানা যায়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে রংপুরের কাউনিয়া-পীরগাছা ৪ আসনে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন

আপডেট সময় : ০৫:৫৪:০৫ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫