ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি সব কমিটি পুনর্গঠন করা হচ্ছে, বাদ পড়ছেন আওয়ামীপন্থীরা সরকারি কলেজের ক্লাস রুটিন চেয়ে মাউশির জরুরি নির্দেশনা জারি পাঁচ জেলায় ছড়িয়েছে অ্যানথ্রাক্স, আক্রান্ত শতাধিক মানুষ জাতিসংঘে এরদোয়ানের শান্তির আহ্বানে বিশ্ব বিবেকের প্রতিধ্বনি: এমিনি পার্বতীপুরে ৫ কেজি গাঁজাসহ আটক ১ মাদক কারবারি পাসপোর্ট পুনরায় ইস্যুর নতুন নিয়ম, দ্বিতীয়বার হারালে ১০ হাজার টাকা জরিমানা এমপি-মন্ত্রীদের সুযোগ-সুবিধা বাড়ানোর প্রশ্নই ওঠে না: ডা. শফিকুর রহমান নারী রেফারিকে হেনস্তা ও লিঙ্গবৈষম্যমূলক মন্তব্যে বরখাস্ত হিগুয়েইন খেলাফতের দায়িত্ব পালনে প্রশিক্ষণের বিকল্প নেই: মুহাম্মদ শাহজাহান বিএনপির কর্মকাণ্ডে ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল ধরেছে: শফিকুর রহমান

যশোর–মাগুরা সড়কের বেহাল দশা দায়িত্বশীলদের অবহেলায় জনদুর্ভোগের কোন শেষ নাই

মোঃ ওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর:
  • আপডেট সময় : ১১:১৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫ ২৮৭ বার পড়া হয়েছে

যশোর–মাগুরা সড়কের বেহাল দশা দায়িত্বশীলদের অবহেলায় জনদুর্ভোগের কোন শেষ নাই

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর:

যশোর–মাগুরা সড়ক, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। প্রতিদিন এই সড়ক দিয়ে হাজারো যানবাহন চলাচল করে ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন ও সাধারণ যাতায়াতের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কিন্তু বর্তমানে সড়কটির অবস্থা অত্যন্ত নাজুক ও করুণ।পুরো রাস্তা জুড়ে কাদা, গভীর গর্ত আর অসমতল মাটির কারণে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বৃষ্টি হলে রাস্তায় জলাবদ্ধতা তৈরি হয়, আর শুকনো মৌসুমে ধুলাবালিতে পথচারী ও চালকরা অতিষ্ঠ হয়ে ওঠেন। এমনকি সামান্য ভারী যানবাহনও কাদায় আটকে পড়ে, ফলে ঘন্টার পর ঘন্টা যানজট লেগে থাকে।স্থানীয় বাসিন্দা ও পথচারীরা অভিযোগ করেছেন—দীর্ঘদিন ধরে রাস্তাটির এমন দুরবস্থা চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তেমন কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি।

মাঝে মাঝে অল্প পরিমাণে মাটি ফেলে দায়সারা সংস্কারের চেষ্টা করা হলেও কিছুদিনের মধ্যেই তা নষ্ট হয়ে যায়।সাধারণ মানুষের দাবি, যশোর–মাগুরা সড়কের এমন করুণ অবস্থা শুধুমাত্র অবহেলা ও দায়িত্বহীনতার ফল। যথাযথ পরিকল্পনা ও মানসম্মত কাজের অভাবে একটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক আজ দুর্ভোগের প্রতীক হয়ে দাঁড়িয়েছে।স্থানীয়রা দ্রুত টেকসই সংস্কারকাজ শুরু এবং নিয়মিত তদারকির আহ্বান জানিয়েছেন, যাতে এ সড়ক আবারও যাত্রীদের জন্য নিরাপদ ও আরামদায়ক পথে পরিণত হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যশোর–মাগুরা সড়কের বেহাল দশা দায়িত্বশীলদের অবহেলায় জনদুর্ভোগের কোন শেষ নাই

আপডেট সময় : ১১:১৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫