ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাবি ক্যাম্পাসে গাড়িচাপায় ৭ শিক্ষার্থী আহত, চালক সহপাঠী আটক উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তায় কোনো আপস নয়: কাতার আমির অক্টোবরের ১২ দিনে ১২৯ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা স্ত্রীকে হত্যার পর ভারতে পালানোর সময় পিবিআইয়ের হাতে গ্রেপ্তার মজনু মাদক ও দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ ট্রেনের টিকিট নিয়ে যাত্রীদের সতর্ক করল বাংলাদেশ রেলওয়ে কুমিল্লায় স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার রহস্য উদঘাটন, অটোরিকশাচালক গ্রেপ্তার বিএনপিও আওয়ামী লীগের কায়দায় দেশ চালাচ্ছে: নাহিদ ইসলাম হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু

মহানগরীর আহ্বায়ক সদস্যপদ পেলেন নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী মডেল মাসুদুজ্জামান মাসুদ

মো: আতাউর রহমান, বন্দর উপজেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:৫৯:০৬ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ২৫৯ বার পড়া হয়েছে

মহানগরীর আহ্বায়ক সদস্যপদ পেলেন নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী মডেল মাসুদুজ্জামান মাসুদ

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো: আতাউর রহমান,
বন্দর উপজেলা প্রতিনিধি:

নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী ও মডেল গ্রুপের কর্ণধার মাসুদুজ্জামান মাসুদ বিএনপি নারায়ণগঞ্জ মহানগরীর আহ্বায়ক কমিটির সদস্য পদ পেয়েছেন।

দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে তাঁকে এ পদে মনোনীত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি মহানগরীর আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব অ্যাডভোকেট টিপু সুলতানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নতুন দায়িত্বপ্রাপ্তির পর মাসুদুজ্জামান মাসুদ বলেন, টিপু, সাখাওয়াত বয়সে আমার ছোট হতে পারেন, কিন্তু রাজনৈতিক বিষয়ে তারা আমার চেয়ে অনেক সিনিয়র। আমি প্রত্যাশা করবো তারা আমাকে দিকনির্দেশনা দেবেন এবং তাদের সঙ্গে নিয়ে আমি আগামী দিনে একসাথে এগিয়ে যেতে চাই। আমি তাদের কাছে দোয়া প্রার্থনা করছি।

এ সময় বিএনপি মহানগরীর সদস্য সচিব অ্যাডভোকেট টিপু সুলতান বলেন, কাদা ছোড়াছুড়ি বাদ দিয়ে আমরা যেন সবাই একসাথে পথ চলতে পারি এবং নির্যাতিত কর্মীদের যেন যথাযথ মূল্যায়ন করা হয়, সেদিকে কেন্দ্র থেকে শুরু করে সব পর্যায়ে নজর রাখা উচিত।

বিএনপি মহানগরীর আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ অন্যান্য নেতা-কর্মীরা আশা প্রকাশ করেন, নতুন আহ্বায়ক সদস্য হিসেবে দায়িত্ব পাওয়া মাসুদুজ্জামান মাসুদ দলের সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবেন এবং নারায়ণগঞ্জের রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মহানগরীর আহ্বায়ক সদস্যপদ পেলেন নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী মডেল মাসুদুজ্জামান মাসুদ

আপডেট সময় : ০৮:৫৯:০৬ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫