ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পটুয়াখালীতে নারী পুলিশ সদস্যের লাশ উদ্ধার সুনামগঞ্জে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে কৃষক নিহত বুড়িচং পুলিশের অভিযানে ৩২৫ পিস ইয়াবা সহ আটক-১ বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু বৃষ্টিতে রংপুর নগরীতে জলাবদ্ধতা, বাড়ছে জনদুর্ভোগ কুমিল্লা বুড়িচংয়ে অবৈধ চাঁদাবাজির প্রতিবাদে সিএনজি চালকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ পুলিশের ছায়াতেই কর্ণফুলীতে জুয়ার সাম্রাজ্য মেলার আড়ালে ভয়ংকর বাস্তবতা উন্মোচন নারায়ণগঞ্জ জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক শামীমের দুর্নীতি ও সম্পদের তদন্তের দাবি রূপগঞ্জে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি সহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে

নারায়ণগঞ্জ ৫ আসনে বিভক্ত করায় “আমরা বন্দরবাসী” র সংবাদ সম্মেলন।

মো: আতাউর রহমান বন্দর উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৫২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫ ৬৯২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ ৫ আসনে বিভক্ত করায় “আমরা বন্দরবাসী” র সংবাদ সম্মেলন।

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মো: আতাউর রহমান বন্দর উপজেলা প্রতিনিধি

সংসদীয় আসন পুনর্বিন্যাসের অংশ হিসেবে নারায়ণগঞ্জের তিনটি আসনের সীমানা পরিবর্তনের প্রস্তাব এনেছে নির্বাচন কমিশন। এর মাধ্যমে বন্দর থানা এলাকা ভাগাভাগি হয়ে নারায়ণগঞ্জ-৩ এবং নারায়ণগঞ্জ-৫ সংসদীয় এলাকায় পড়তে যাচ্ছে। এ নিয়ে আপত্তি জানিয়েছেন বন্দর উপজেলার সর্বস্তরের জনগণ।আজকে “আমরা বন্দর বাসী” নামক একটি সংগঠন নারায়ণগঞ্জআসনেবিভক্তকে কেন্দ্র করে একটি প্রতিবাদ স্বরুপ সংবাদ সম্মেলন করে।

নারায়ণগঞ্জ-৫ আসনে বর্তমানে আছে সিটি করপোরেশনের ১৭টি ওয়ার্ড (যাতে আছে বন্দর থানাধীন ৯টি ওয়ার্ড) এবং বন্দর উপজেলার পাঁচটি ও সদরের দুটি ইউনিয়ন। এটি নতুন করে শুধু সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ড নিয়ে গঠনের প্রস্তাব এনেছে ইসি।

নারায়ণগঞ্জ -৩ আসন বর্তমানে শুধু সোনারগাঁ উপজেলা নিয়ে গঠিত। নতুন প্রস্তাবে সোনারগাঁ উপজেলার সঙ্গে এই আসনে যুক্ত করা হয়েছে বন্দর উপজেলার পাঁচটি ইউনিয়ন।
আমরা বন্দরবাসী নামক সংগঠন থেকে বলা হয় আমরা পূর্বের অবস্থায় ফিরে যেতে চাই।আমাদের সিটি কর্পোরেশন এর সাথে যুক্ত করা হোক।সংগঠনটির সহ সভাপতি ছিলেন গোলাম সারোয়ার সাঈদ।আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।
নেতারা বলেন, প্রয়োজনে বন্দরকে একটি স্বতন্ত্র আসন ঘোষণা করা হোক নতুবা বন্দরকে সিটি করপোরেশনের সাথে যুক্ত করা হোক।নেতারা হুশিয়ারি দিয়ে বলেন যদি অনতিবিলম্বে এটা পরিবর্তন না করা হয় তাহলে কঠিন থেকে কঠিন আন্দোলন গড়ে তোলা হবে।সামসুন্নাহার ময়না বলেন প্রয়োজনে মহাসড়ক অবরোধের মত কর্মসূচিও আসতে পারে।

সর্বস্তরের জনগণ মনে করেন দীর্ঘদিন ধরে এখানকার বাসিন্দারা নারায়ণগঞ্জের সঙ্গে সংযুক্ত। হঠাৎ তাদের সোনারগাঁয়ের দিকে মুখাপেক্ষী করাটা সঠিক হবে না।এই বিভাজন তাদের বিচার সালিশ থেকে শুরু করে অন্যান্য সকল কর্মকান্ডকে বাধাগ্রস্ত করবে বলে অনেকে মনে করেন

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নারায়ণগঞ্জ ৫ আসনে বিভক্ত করায় “আমরা বন্দরবাসী” র সংবাদ সম্মেলন।

আপডেট সময় : ০৯:৫২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫