ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সোবহানার সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ ৫ বছর পর ন্যান্সি ও জাহিদ নিরবের দ্বৈত গান ‘দিওয়ানা দিল’ তুরস্কে পর্যটকবাহী বাস ও টো ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭ পিরোজপুরে ডেঙ্গু ও কিশোর গ্যাং দমনে প্রতিমন্ত্রীর কঠোর নির্দেশনা জাতীয় ক্রিকেট লিগে একদিনে পাঁচ ব্যাটারের সেঞ্চুরি দিল্লির রাজপথে প্রতিবাদের ভূত যেভাবে মোদি সরকারকে তাড়া করছে দুর্গাপূজায় নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা রুখতে সজাগ থাকার আহ্বান রিজভীর আয়াসসহ চারজনের বিরুদ্ধে যেসব ধারায় মামলা, রিমান্ডের আদেশ চাঁদপুরে জেলেদের ৫ টন চাল জব্দ, তদন্ত কমিটি গঠন নতুন রেকর্ডের হাতছানি হানসি ফ্লিকের বার্সেলোনার সামনে

মনোহরদীতে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামী গ্রেফতার

মোঃ এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদী:
  • আপডেট সময় : ১২:০০:০৭ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ২২৩ বার পড়া হয়েছে

মনোহরদীতে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামী গ্রেফতার

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ এমরুল ইসলাম
জেলা প্রতিনিধি,নরসিংদী:

নরসিংদীর মনোহরদীতে পুলিশের বিশেষ অভিযানে তিনজন ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) রাত ৮টা ৩০ মিনিট থেকে সোমবার (২২ সেপ্টেম্বর)ভোর ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দুলাল আকন্দের সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালনায় অংশ নেন এসআই (নিঃ) মো. শহিদুর রহমান, এসআই (নিঃ) মো. আবেদ আলী, এসআই (নিঃ) মো. আল ইসলাম, এএসআই মো. হারেছ মিয়া এবং এএসআই মো. শরীফুল ইসলাম। তারা সঙ্গীয় ফোর্সসহ বিভিন্ন এলাকায় অভিযান চালান।

এ সময় তিনজন আসামীকে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলায় পলাতক ছিলেন।

গ্রেফতারকৃত আসামিরা হলেন— নুর জাহান বেগম, স্বামী রফিজ উদ্দিন, সাং- সুদেরবাড়ী খোটমোড়া, ডোয়াইগাঁও। তিনি সিআর মামলা নং-৬৮৯/২২ ইং-এর সাজাপ্রাপ্ত আসামী। ওই মামলায় তাকে দুই মাসের কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
সালমা, পিতা নুরুল ইসলাম নুরু, সাং- হেতেমদী, চন্দনবাড়ী। তিনি সিআর মামলা নং-৯০০/২৪ ইং-এর ওয়ারেন্টভুক্ত আসামী।সালাম (৪০), পিতা মৃত হেকিম মৃধা, সাং- হেতেমদী, চন্দনবাড়ী। তিনি একই মামলার অপর আসামী।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দুলাল আকন্দ বিষয়টি নিশ্চিত করে বলেন—আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মনোহরদীতে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামী গ্রেফতার

আপডেট সময় : ১২:০০:০৭ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫