ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকাসক্ত বাবার ভয়ে থানায় আশ্রয় নিল ১১ বছরের শিশু নিয়মিত ব্রাশ করার পরেও কেন মুখে দুর্গন্ধ হতে পারে? ফরিদপুর ও নোয়াখালীতে পৃথক স্থানে প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনা দিল্লিতে তালেবানের প্রথম প্রকাশ্য আয়োজন, অংশ নিল ভারত ধামরাইয়ে এনসিপির মনোনয়ন না পেয়ে বিএনপিতে যোগ দিলেন মুকুল ডারউইনে জয়ের পর সতীর্থদের আবেগঘন বার্তা দিলেন মুশফিক শেখ হাসিনার প্রত্যর্পণের আবেদন পর্যালোচনা করছে ভারত বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে কোনো তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১০ কিমি এলাকায় তীব্র যানজট পাকিস্তানের বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ সন্ত্রাসী নিহত

সনাতন ধর্মাবলম্বীদের শুভ মহালয়া আজ

স্টাফ রিপোর্টার রংপুরঃ
  • আপডেট সময় : ০৮:৫৬:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ২৩২ বার পড়া হয়েছে

সনাতন ধর্মাবলম্বীদের শুভ মহালয়া আজ

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার রংপুর।

সনাতন ধর্মাবলম্বীদের শুভ মহালয়া আজ। এর মধ্য দিয়ে দেবী দুর্গার আগমনের ধ্বনি বেজেছে। আজ (২১ সেপ্টেম্বর) রবিবার ভোর থেকেই দেবী দুর্গাকে মর্তে আমন্ত্রণ জানাতে চন্ডীপাঠ-ঘট স্থাপন শুরু হয়।

আজ রবিবার ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে পিতৃপক্ষ শেষ হয়ে দেবীপক্ষ শুরু হয়। এর মধ্য দিয়ে দুর্গাপূজার ক্ষণ গণনা শুরু হয়। ভোরে চন্ডী পাঠের মাধ্যমে ধরণীর সকল অমঙ্গল দূর করতে দেবীকে আমন্ত্রণ জানানো হয় মর্তে। এর পাশাপাশি পিতৃপক্ষের পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করে আত্মার মঙ্গল কামনা করেন সনাতন ধর্মালম্বীরা।

মহালয়া উপলক্ষে দেশের সকল মন্দির ও পূজামণ্ডপে আজ ধর্মীয় নানা আচার ও অনুষ্ঠানের আয়োজন থাকবে।

দেবী দুর্গা সব অশুভ শক্তি বিনাশের প্রতীক রূপে পূজিত। পুরাণে মতে, মহালয়ার দিনে দেবী দুর্গা মহিষাসুর বধের দায়িত্ব পান। শিবের বর অনুযায়ী কোনো মানুষ বা দেবতা মহিষাসুরকে হত্যা করতে পারবে না। ফলে অসীম ক্ষমতাশালী মহিষাসুর দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করে এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর হতে চায়।

পঞ্জিকা অনুযায়ী, এবার দেবী গজ বা হাতিতে চড়ে মর্ত্যে আসবেন। এর মাধ্যমে সারা পৃথিবীতে সুখ-শান্তি বিরাজ করবে বলে বিশ্বাস করেন সনাতন ধর্মাবলম্বীরা।

এদিকে, আজ থেকে পরবর্তী ৬ দিন ধরে দেবীর আগমনের প্রস্তুতি চলবে। আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠীর মাধ্যমে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর (২ অক্টোবর) বৃহস্পতিবার দশমীতে প্রতীমা বিসর্জনের মধ্যে দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হবে।

উল্লেখ্য, এই বছর সারাদেশে ৩৩ হাজার ৫৭৬টি মন্ডপে দুর্গার আরাধনা হবে। এরইমধ্যে সব মন্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা যায়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সনাতন ধর্মাবলম্বীদের শুভ মহালয়া আজ

আপডেট সময় : ০৮:৫৬:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫