যশোরের ৪ আসনের জামায়াত মনোনীত সংসদপদপ্রার্থী অধ্যাপক গোলাম রসুল সনাতনী ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:৪৬:০১ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ ২৩৯ বার পড়া হয়েছে
যশোরের ৪ আসনের জামায়াত মনোনীত সংসদপদপ্রার্থী অধ্যাপক গোলাম রসুল সনাতনী ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ ওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর:
বুধবার ১৪ সেপ্টেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘারপাড়া উপজেলা শাখার ২নং বন্দবিলা ইউনিয়ন কতৃক আয়োজিত এক মতবিনিময়ে প্রধানঅতিথির বক্তব্যে ৮৮ যশোর ৪ আসনের জামায়াত মনোনীত সংসদ পদপ্রার্থী অধ্যাপক গোলাম রসুল সদীপুর,সেকেন্দারপুর ও গাইদঘাটে এলাকায় হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময়ে কালে বলেন ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীর বিকল্প নেই।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঘারপাড়া উপজেলা সেক্রেটারী মও: আব্দুল জব্বার ,সভাপতিত্ব করেন ইউনিয়ন আমির মওলানা মো: আব্দুর রাজ্জাক খান, ভিন্নধর্মাবলম্বীদের সাথে মত বিনিময়ে প্রধান অতিথি আরও বলেন,বাংলাদেশে আবহমান কাল থেকেই ধর্ম -বর্ণ নির্বিশেষে সকলে এক সাথে বসবাস করছি।
জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে আপনারা সবচেয়ে বেশিনিরাপদ এবং শান্তিতে থাকতে পারবেন। জামায়াতে ইসলাম সকলের ন্যায্য অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর।




























