ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজ এলাকায় জনসম্পৃক্ততা বাড়াতে সংসদ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ পরিচালক কামাল হোসেন বাবরের বিরুদ্ধে অধরা খানের অভিযোগ ১০ জনের লিভারপুলকে হারিয়ে শেষ ৩০ মিনিটে সিটির জয় ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত রিয়াদ বিমানবন্দরে হামলার নিন্দা জানালেন জামায়াত আমির শফিকুর রহমান সাতক্ষীরায় দেড় লক্ষাধিক দিয়াশলাই কাঠিতে তৈরি দুর্গা প্রতিমা সৌদিতে চার দফা হামলার দাবি হুতিদের, লক্ষ্যবস্তু বিমানবন্দর ও আরামকো জনগণের স্বার্থে আবু সাঈদের মতো জীবন দেব: জামায়াত এমপি বেলাল ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়, রাসেলকে খালাস হাইকোর্টের রিয়াদ বিমানবন্দরে আবারও হামলা, যাত্রী টার্মিনালে অগ্নিকাণ্ড

কিশোর গ্যাং থেকে বাঁচতে পটিয়া অটো টেম্পু সিএনজি সমিতির সংবাদ সম্মেলন

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১২:১৭:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩ ৩২৫ বার পড়া হয়েছে

কিশোর গ্যাং থেকে বাঁচতে পটিয়া অটো টেম্পু সিএনজি সমিতির সংবাদ সম্মেলন

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের পটিয়ায় থামানো যাচ্ছে না কিশোর অপরাধীদের তান্ডব। কিশোর গ্যাং এর সদস্যরা বেপরোয়া হয়ে পটিয়ার জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে। রাজনৈতিক নেতাদের শেল্টারে উপজেলার মধ্যে গড়ে উঠেছে ডজনের বেশি কিশোর গ্যাং এর গ্রুপ। নিজেদের প্রভাব বিস্তার করতে প্রায় সময় এরা সংঘবদ্ধ হয়ে চালায় হামলা, সৃষ্টি করে আতংক। এদের ভয়ে মুখ খুলতে সাহস পায় না সাধারণ মানুষ। সর্বশেষ কিশোর গ্যাং এর ছুরিকাঘাতে আহত আব্দুল মান্নান(৫২) নামের এক ব্যক্তি গত শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন। এছাড়াও বদিউল আলম নামের এক শ্রমিক নেতা গুরতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। সোমবার (৬ ফেব্রুয়ারী) বিকেলে এ ঘটনায় জড়িত কিশোর গ্যাং লিডার ওমর আলী ও তার পুত্র সোহেল সহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে পটিয়া অটো-টেম্পু সমিতির নেতৃবৃন্দ।

পটিয়া বাস ষ্টেশন সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, যুবলীগ নেতা ও সমিতির উপদেষ্টা ডি.এম জমির উদ্দীন, সমিতির সভাপতি জামশেদ আলম, সেক্রেটারী খোরশেদ আলম, সহ-সভাপতি মো. ইলিয়াছ, মো. আকতার হোসেন, মোস্তাফা কামাল, আব্দুল করিম, মো. মাসুদ, বোরহান উদ্দিন, মো. হারুন, আলী আজম, মো. আলমগীর প্রমুখ।
এসময় বক্তারা বলেন, পটিয়াবাসীর ঘুম হারাম করে দিয়েছে এই কিশোর গ্যাং। দিনের পর দিন এই কিশোর গ্যাংয়ের সদস্যরা পটিয়ায় খুন, চুরি, ছিনতাই, ডাকাতি, দখলবাজী থেকে শুরু করে এমন কোন অপরাধ নেই যা তাদের দ্বারা সংগঠিত হয়না। কিশোর গ্যাং কে উৎখাতে প্রশাসন তেমন কোন আন্তরিক না। যার কারনে দিনের পর দিন এই কিশোর অপরাধীদের প্রভাব বিস্তার বেড়ে চলেছে। তারা বলেন, সামান্য ইজারার টাকা নিয়ে একটা মানুষকে খুন করে ফেলেছে। আরেকজন গুরতর অবস্থায় মৃত্যুর সাথে পাল্লা লড়তেছে। আমরা অবিলম্বে এই ঘটনায় জড়িত সকলকে গ্রেফতার করে সর্বোচ্চ বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কিশোর গ্যাং থেকে বাঁচতে পটিয়া অটো টেম্পু সিএনজি সমিতির সংবাদ সম্মেলন

আপডেট সময় : ১২:১৭:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩