ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কলকাতার পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯ বাংলালিংক গ্রাহকরা পাবেন স্টারলিংক মোবাইল সুবিধা ভাঙ্গুড়ায় দুর্গাপূজার নিরাপত্তা ও প্রস্তুতি পর্যবেক্ষণ করল উপজেলা প্রশাসন এনসিপির কেন্দ্রীয় কমিটিতে আসছে বড় ধরনের রদবদল প্রেমের টানে মাদারীপুরে চীনা যুবক, ধর্মান্তরিত হয়ে বিয়ের ইচ্ছা বাবার মৃত্যুতে সাদামাটা জন্মদিন কাটাচ্ছেন শ্রাবণ্য তৌহিদা নতুন ভিডিওতে সীতার রণরূপে সাই পল্লবী, রামায়ণে রণবীর-যশ যমুনায় কোটি টাকার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস করলো মৎস্য বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনা ও গরুর মাংস ঘিরে রাজনীতির বিশ্লেষণ রায়পুরে মন্দিরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

‎সীমান্তপাড়া খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির অফিস ঘরের লে-আউট প্রদান

মোঃ মকবুলার রহমান ‎নীলফামারী জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:১৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫ ৩০০ বার পড়া হয়েছে

‎সীমান্তপাড়া খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির অফিস ঘরের লে-আউট প্রদান

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মকবুলার রহমান
‎নীলফামারী জেলা প্রতিনিধি:

‎নীলফামারী জেলার ডোমার উপজেলার ভোগডাবুরী ইউনিয়নে ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়, ২য় সংশোধিত) এর আওতায় সীমান্তপাড়া খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির অফিস ঘরের লে-আউট প্রদান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে এ লে-আউট প্রদানের মধ্য দিয়ে প্রকল্পটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

‎লে-আউট প্রদানের সময় উপস্থিত ছিলেন—নীলফামারী জেলার নির্বাহী প্রকৌশলী মোঃ ফিরোজ হাসান, ডোমার উপজেলা প্রকৌশলী ফিরোজ আলম, ডোমার উপজেলা বিএনপির সভাপতি ও ১নং ভোগডাবুরী ইউনিয়নের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু, ভোগডাবুরী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ আব্দুল খালেক, রংপুরের কিউসিই মোঃ জাহাঙ্গীর আলম, আইডিএস রংপুরের প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম, মৎস্য ফ্যাসিলিটেটর ও সোসিওলজিষ্ট (অঃ দাঃ) মোঃ মনিরুল ইসলাম, সহকারী প্রকৌশলী মোঃ মোহিতুর রহমান চৌধুরী , উপ-সহকারী প্রকৌশলী মোঃ সিদ্দিকুর রহমান, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন -মোঃ আব্দুল মালেক,মোঃ ফরিদ হোসেন, মোঃ রবিউল ইসলাম শাহ্, মোঃ মিজানুর রহমান (মিজান) মোঃ রবিউল ইসলামসহ গণমাধ্যমকর্মী ও এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সীমান্তপাড়া খাল দীর্ঘদিন ধরে কৃষকদের সেচ সুবিধা ও পানি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কিন্তু সঠিক পরিকল্পনা ও অবকাঠামোগত ঘাটতির কারণে এর পূর্ণাঙ্গ ব্যবহার সম্ভব হয়নি। নতুন অফিস ঘর নির্মাণ ও প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পানি ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি প্রয়োগ, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন সম্ভব হবে।

স্থানীয় চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু বলেন, “এ প্রকল্প বাস্তবায়ন হলে ভোগডাবুরী ইউনিয়নের সীমান্তপাড়ার কৃষকরা উপকৃত হবে। সেচ সমস্যার সমাধান হবে এবং ফসল উৎপাদন বাড়বে।”

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের লক্ষ্য হচ্ছে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে পানি ব্যবস্থাপনার টেকসই কাঠামো গড়ে তোলা। এর মাধ্যমে কৃষি খাতে বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব হবে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা প্রকল্পের সফল বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‎সীমান্তপাড়া খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির অফিস ঘরের লে-আউট প্রদান

আপডেট সময় : ১০:১৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫