ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সোবহানার সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ ৫ বছর পর ন্যান্সি ও জাহিদ নিরবের দ্বৈত গান ‘দিওয়ানা দিল’ তুরস্কে পর্যটকবাহী বাস ও টো ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭ পিরোজপুরে ডেঙ্গু ও কিশোর গ্যাং দমনে প্রতিমন্ত্রীর কঠোর নির্দেশনা জাতীয় ক্রিকেট লিগে একদিনে পাঁচ ব্যাটারের সেঞ্চুরি দিল্লির রাজপথে প্রতিবাদের ভূত যেভাবে মোদি সরকারকে তাড়া করছে দুর্গাপূজায় নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা রুখতে সজাগ থাকার আহ্বান রিজভীর আয়াসসহ চারজনের বিরুদ্ধে যেসব ধারায় মামলা, রিমান্ডের আদেশ চাঁদপুরে জেলেদের ৫ টন চাল জব্দ, তদন্ত কমিটি গঠন নতুন রেকর্ডের হাতছানি হানসি ফ্লিকের বার্সেলোনার সামনে

গ্রাম বাঁচাও, মানুষ বাঁচাও — এলিভেটেড এক্সপ্রেসওয়ে সরানোর দাবিতে মানববন্ধন

মোঃ আতাউর রহমান, বন্দর উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:১৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫ ২৪৮ বার পড়া হয়েছে

গ্রাম বাঁচাও, মানুষ বাঁচাও — এলিভেটেড এক্সপ্রেসওয়ে সরানোর দাবিতে মানববন্ধন

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ আতাউর রহমান, বন্দর উপজেলা প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মালিবাগ স্ট্যান্ড, বারপাড়া এলাকায় আবাসিক অঞ্চলে রেলের কার্ড লাইন নির্মাণের প্রতিবাদে শনিবার সকাল থেকে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এলাকার মানুষজন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে উপস্থিত ছিলেন।

লাঙ্গলবন্দ মালিবাগ, চান্দেরবাড়ী, সাবেরবাগ আমৈর, আমৈর কান্দাপাড়া, চৈঁড়ারবাড়ী, ভাঁটগাঁও, দড়িপাড়া, তবলপাড়াসহ আশপাশের গ্রামের শত শত মানুষ নারী, শিশু, প্রবীণ এবং স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মানববন্ধনে যোগ দেন। তারা প্রতিবাদের সময় উচ্চকণ্ঠে স্লোগান দিচ্ছিলেন—

“গ্রাম বাঁচাও, নিজের অস্তিত্ব রক্ষা করো”, “বসতভিটা ছাড়বো না”, “হাজার হাজার মানুষকে ভিটামাটি ছাড়া করা চলবে না”, “ফাঁকা জায়গায় রাস্তা করুন, মানুষকে সর্বহারা করে নয়।”

মানববন্ধনে বক্তারা জানান, তারা উন্নয়নের বিরোধী নন, তবে মানুষের বসতভিটা, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মন্দিরসহ উপাসনালয় ভেঙে উন্নয়ন করা কখনোই গ্রহণযোগ্য নয়। তারা সতর্ক করে বলেন, “এই প্রকল্প বাস্তবায়িত হলে শত শত পরিবার বাস্তুচ্যুত হবে, শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হবে, গ্রামীণ অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে এবং সামাজিক বন্ধন ভেঙে পড়বে। উন্নয়ন মানে মানুষের কল্যাণ, মানুষের স্বার্থে কাজ হওয়া উচিত, মানুষের ক্ষতি নয়।”

গ্রামবাসী অভিযোগ করেন, যথাযথ সমীক্ষা ও জনমত গ্রহণের মাধ্যমে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তারা সরকারের প্রতি দাবি জানান, প্রকল্পটি পুনর্বিবেচনা করে বিকল্প স্থানে বাস্তবায়ন করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নেওয়া হবে।

মানববন্ধনের পর প্রতিবাদ মিছিল মালিবাগ স্ট্যান্ড থেকে শুরু হয়ে বারপাড়া ও আশপাশের এলাকায় প্রদক্ষিণ করে। মিছিলে অংশ নেওয়া প্রত্যেক মানুষ দৃঢ়ভাবে আন্দোলনের প্রতিশ্রুতি জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গ্রাম বাঁচাও, মানুষ বাঁচাও — এলিভেটেড এক্সপ্রেসওয়ে সরানোর দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৩:১৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫