ঢাকা ১২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কটিয়াদীতে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি কাশেম মিয়া গ্রেপ্তার ইউপি নির্বাচন: বিএনপির সামনে তৃণমূল সামলানোর বড় পরীক্ষা সৌদি আরবে হুতি হামলা: শাহজালাল থেকে ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী প্রবাসীদের সংকট সমাধানে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের সংবিধান ও গণতন্ত্রের হত্যাকারীদের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়াবে: রাহুল গান্ধী ১২ কোটি মানুষ রক্তদানে সক্ষম, তবুও কেন দেশে রক্তের সংকট? হুতিদের হামলার মুখে প্রাসাদ বদলাচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ৩৪ কোটি টাকার ম্যাটস এখন নেশাখোরদের আস্তানা, ৪ বছর ধরে পরিত্যক্ত ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৩.২% ও মূল্যস্ফীতি ১০.৯% হতে পারে নিউ ইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্থা, ভিডিও ভাইরাল

যশোরে জনসভায় ভিপি নূর: “রাষ্ট্র সংস্কার ছাড়া নির্বাচন নয়

মোঃওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর
  • আপডেট সময় : ১১:১৭:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫ ২২৯ বার পড়া হয়েছে

যশোরে জনসভায় ভিপি নূর: “রাষ্ট্র সংস্কার ছাড়া নির্বাচন নয়

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর

জাতীয় গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর বলেছেন, “আমরা নির্বাচন চাই, তবে তার আগে রাষ্ট্র সংস্কারের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে।” তিনি আরও বলেন, গত ১৭ বছরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু আওয়ামী লীগের পতনের প্রশ্নে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।শুক্রবার বিকেলে যশোরের মুন্সি মেহেরুল্লাহ ময়দানে জেলা গণঅধিকার পরিষদ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।আওয়ামী লীগের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলে নূর বলেন, “এই দল হত্যাকাণ্ড, গুম, খুন, অর্থ লুটপাট আর ধর্ষণের সেঞ্চুরি করেছে। তাই এ দলকে আর রাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না। প্রয়োজনে জুলাইয়ের গণ-আন্দোলনের মতো আবারও রাজপথে প্রতিরোধ গড়ে তোলা হবে।”তিনি দাবি করেন, “গণআন্দোলনের মুখে শেখ হাসিনা এক কাপড়ে দিল্লিতে পালিয়ে গেছেন। এখন সেখান থেকে রাজনীতির নির্দেশনা দিচ্ছেন। সাহস থাকলে দেশে ফিরে আদালতের মুখোমুখি হন। গত ১৭ বছরে সংঘটিত হত্যা, গুম ও লুটপাটের দায় স্বীকার করে জনগণের সামনে আসুন।”সভায় সভাপতিত্ব করেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি এ বি এম আশিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খান। এছাড়া আরও বক্তব্য রাখেন তারেক হাসান, কবিতা খানম, জি এম রাজু, জাকির হোসেন, বাবু খান, রাইসুল ইসলাম, শাকিল আহমেদ সাগর ও জুলফিকার  আলী।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যশোরে জনসভায় ভিপি নূর: “রাষ্ট্র সংস্কার ছাড়া নির্বাচন নয়

আপডেট সময় : ১১:১৭:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫