মনোহরদীতে ইংলিশ মিডিয়াম এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও বই বিতরণ অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:৫৪:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫ ১৯৯ বার পড়া হয়েছে

মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদীঃ
রবিবার(৩ আগষ্ট)সকালে উপজেলার মনোহরদী বাসস্ট্যান্ডে অবস্থিত গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এর ইংলিশ মিডিয়াম এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম এবং ২০২৫-২৬ সেশনে ভর্তিকৃত শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ অনুষ্ঠিত হয়।
২০২৫-২৬ সেশনে ইংলিশ মিডিয়ামে ওরিয়েন্টেশনের প্রোগ্রাম এর মাধ্যমে ক্লাস শুরু জানিয়েছে মনোহরদীর গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কতৃপক্ষ অত্র প্রতিষ্ঠানে ভর্তিকৃত প্রি প্লে থেকে গ্রেড ফাইভ ছাত্র ছাত্রী এবং তাদের গার্জিয়ান উপস্থিত ছিলেন এবং মনোহরদী পৌরসভার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন
অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মো: আতিকুর রহমান সভাপতিত্বে
প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো: ইয়াকুব আলী আওরঙ্গজেব। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,আমাদের আর ঢাকা যাওয়ার দরকার নাই এখন গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজেই এই শিক্ষা পাবেন এবং সেই সাথে এই ওরিয়েন্টেশনে শিক্ষার্থীদের আরও উৎসাহিত করবে ভবিষ্যতের পথচলায়
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠাতা ও পরিচালক
ইঞ্জিনিয়ার মোহাম্মদ শফিকুল ইসলাম। প্রধান বক্তা তার বক্তব্যে
আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য উন্নত মানের শিক্ষা ব্যবস্থা চালু থাকার অঙ্গিকার ব্যাক্ত করেছেন।
বিশেষ অতিথি গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ ইংলিশ মিডিয়ামের বিভাগীয় প্রধান আরিফুল ইসলাম,ইংলিশ মিডিয়াম এর লেকচারার কামরুজ্জামান
গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ পদার্থমবিজ্ঞানের বিভাগীয় প্রধান শাহিন মাহমুদ,অভিভাবক মাসুদুর রহমান আলমগীর ও নদী সূত্র ধর প্রমূখ।
অনুষ্ঠান শেষে ক্লাসে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়।


























